তরুণীর আপত্তিকর ছবি ধারন,৩০ হাজারেই নিষ্পত্তি
মির্জাগঞ্জে স্কুল পড়ুয়া (১৫)নামে এক তরুনীর আপত্তিকর ছবি মোবাইলে ধারণা করেছে এক যুবক। এসব ছবি অনলাইনে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে কু- প্রস্তাব দিয়েছে সে।এমন অভিযোগ করেন ভুক্তভোগী তরুণীর মা।গত বৃহস্পতিবার রাতে মির্জাগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ সরোয়ার হাওলাদার এর মীমাংসা করেন বলে তিনি জানান। উপজেলার দক্ষিন ঘটকের আন্দুয়া গ্রামের মোঃ বারেক হাওলাদারের ছেলে মোঃ আব্বাস হাওলাদার (২৫) তার মেয়েকে ঘরে একা পেয়ে এ কাজ করেছে। ভুক্তভোগী ওই তরুণী বলে, বাবা কাজে আর মা একটু পাশের বাড়িতে গেছিল।আমি সকালে ভাত খাচ্ছিলাম।এমন সময় আব্বাস ঘরে ঢুকে জোর করে হাত ধরে টেনে এনে খাটে শুয়ে দেয়।তারপর আমার আপত্তিকর ছবি তুলে কু-প্রস্তাব দিয়ে বলে, সে যেসময় যেখানে ডাকবে সেখানে না গেলে এসব ছবি অনলাইনে ছেড়ে দিবে ।তরুণীর বাবা বলেন, এ ঘটনার সমাধান হয়েছে। ৩ ০ হাজার টাকা পাইছি। নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ সরোয়ার হাওলাদার বলেন,উভয় পক্ষ আমার বাসায় আসে।তাদের সম্মতিতে ঘটনার মীমাংসা করা হয়েছে।অভিযুক্ত আব্বাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক
গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
Link Copied