ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

স্কুলে ভর্তি: বেসরকারিতে শূন্য থাকছে ৬ লাখ আসন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১২-২০২১ বিকাল ৫:৩৬

বেসরকারি স্কুলে ভর্তিতে প্রায় সাড়ে ৯ লাখ আসনের মধ্যে ৬ লাখ শূন্য থাকছে। দেশের দুই হাজার ৯০৭টি বিদ্যালয়ে তিন লাখ ৬৪ হাজার ৭০৭ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। বাকি আসনগুলোতে ভর্তির জন্য কেউ আগ্রহ প্রকাশ করেনি। শনিবার (১৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বেসরকারি স্কুলে ভর্তিতে গত ২৫ নভেম্বর অনলাইন আবেদন শুরু হয়। আবেদন চলে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। বেসরকারি স্কুলের ভর্তি লটারি আগামীকাল ১৯ ডিসেম্বর রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত নায়েম ভবনে আয়োজন করা হবে।

সংশ্লিষ্ট জানান, ২০২২ সালের বেসরকারি স্কুলে ভর্তি কেন্দ্রীয়ভাবে লটারি আয়োজন করা হচ্ছে। সারাদেশের ২ হাজার ৯০৭টি স্কুলে ভর্তির জন্য ৯ লাখ ৪০ হাজার ৮০৭ শূন্য আসনে ৭ লাখ ১৪ হাজার ৮২১টি বিদ্যালয়ে ভর্তির জন্য পচ্ছন্দক্রম অনুসারে আবেদন এসেছে। এতে মোট ৩ লাখ ৬৮ হাজার ৭০৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।

জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক শনিবার বলেন, গত বৃহস্পতিবার বেসরকারি স্কুলে ভর্তির অনলাইন আবেদন শেষ হয়। আগামীকাল টেলিটক মোবাইল কোম্পানির তত্ত্বাবধানে কেন্দ্রীয়ভাবে ভর্তির লটারি আয়োজন করা হবে।

তিনি বলেন, সরকারি স্কুলে ভর্তিতে আসনপ্রতি ১৩ জনের বেশি আবেদন করলেও বেসরকারিতে মোট আসনের তিনের একাংশ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। যেসব স্কুলে ভর্তির জন্য কোনো আবেদন করবে না সেসব প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে কারণ জানতে চাওয়া হবে।

তবে কোনো শিক্ষার্থী যদি আবেদনের বাইরে থাকে তবে আবারও নতুন করে সুযোগ দেওয়া হবে। সেই আবেদন শেষে আবারও ভর্তির জন্য লটারি আয়োজন করা হবে।

এদিকে, গত বৃহস্পতিবার সরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন। কোটা অনুযায়ী বিকেল ৩টা থেকে লটারি কার্যক্রম শুরু হয়, রাতের মধ্যে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি