ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

২৫ দফতরের উচ্ছেদর চিঠি উপেক্ষিতঃ আইনজীবী ভবনে ওয়াসার সংযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-১২-২০২১ রাত ১০:২০
চট্টগ্রাম জেলা প্রশাসক ও আইনজীবি সমিতির বিরোধের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারী ২৫ দফতরের চিঠি উপেক্ষা করে চট্টগ্রাম আইনজীবি সমিতি ভবনে পানি সংযোগ পুনঃ স্হাপন করেছে চট্টগ্রাম ওয়াসা , এ নিয়ে সারা দিন চরম উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রাম কোর্ট হিল এলাকায়। 
সুত্র জানায় আজ শনিবার (১৮ ডিসেম্বর)   সকাল  ১০ টার দিকে চট্টগ্রাম আইনজীবি সমিতির ভবনে পানির সংযোগ লাইন স্হাপন করার জন্য ওয়াসা কর্মচারীরা কাজ করতে এলে চট্টগ্রাম জেলা প্রশাসকের  পক্ষে গণপূর্ত বিভাগের কর্মচারীরা এসে কাজে বাঁধা দেয়।  তাদের দাবী চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে তারা কাজে বাঁধা দিতে এসেছে। এ খবর ছড়িয়ে পড়লে  আইনজীবীরা এসে কোর্টহিল এলাকায়  জড়ো হতে থাকে, এসময় দুই পক্ষে চরম উত্তেজনা দেখা দেয়। 
এ বিষয়ে জানত চাইলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দীন বলেন,  আইনজীবী সমিতি চট্টগ্রাম সিটি করপোরেশনকে সড়ক কাটার ক্ষতিপুরনসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের যথাযথ অনুমোদন নিয়ে সমিতির ভবনে  বিকল হওয়া পানির সংযোগ লাইন পুনঃ স্হাপন কাজ শুরু করেছি, এতে জেলা প্রশাসক উদ্দেশ্য প্রনোদিত ভাবে গণপূর্ত বিভাগের লোকজনসহ প্রশাসনের লোকজন পাঠিয়ে কাজে বাঁধা সৃষ্টি করে, আমরা তাদের বলেছি  যথাযথ কতৃপক্ষের অনুমোদন নিয়ে চট্টগ্রাম ওয়াসা তাদের সংযোগ স্হাপন করলে  জেলা প্রশাসকের এখতিয়ার নেই এতে বাধা দেওয়ার। 
এসময় উপস্থিত বাংলাদেশ বার কাউন্সিল সদস্য এডভোকেট মজিবুল হক  বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক এখতিয়ার বহিঃভূত   অযাচিত হস্তক্ষেপ আইনজীবী সমাজ অনেক সহ্য করছে আর না। জেলা প্রশাসককে সংযত আচরণ করার অনুরোধ জানান। 
আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতার সাইমুল চৌধুরী বলেন চট্টগ্রাম  জেলা প্রশাসক বেশ কিছু দিন ধরে জেলা আইনজীবী সমিতির সাথে অহেতুক দ্বন্দে জড়িয়ে মিডিয়ার নানা ধরনের হুমকি সহ বিভিন্ন কাজে বাঁধা সৃষ্টি করে যাচ্ছে, জেলা প্রশাসকের  এধরণের হীন প্রচেষ্টা চট্টগ্রামের আইনজীবীরা ঐক্যবদ্ধ ভাবে  প্রতিহত করতে বদ্ধ পরিকর। 
এ বিষয়ে  চট্টগ্রাম জেলা প্রশাসককের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির