ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জুড়ীতে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৫-৫-২০২১ বিকাল ৫:৩৫

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কয়েকটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) দুপুরে উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঔষধ আইন পরিপালন নিশ্চিত করার লক্ষ্যে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় কামিনীগঞ্জ বাজারের বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান করে দুটি ফার্মেসিকে অননুমোদিত ওষুধ বিক্রির অপরাধে ঔষধ আইন ১৯৪০-এর ২৭ ধারায় মোবাইল কোর্টে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে মৌলভীবাজারের ড্রাগ সুপার ও জুড়ী থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম অভিযানে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ