ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

লংকাবাংলা ফাইন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরায় শীতবস্ত্র বিতরন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ৪:৪৬

 লংকাবাংলা ফাইন্ডেশনের পক্ষ থেকে সাতক্ষীরার শীতার্থ দরিদ্র মানুষ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল, সোয়েটার ও চাদার বিতরন করা হয়। এসব শীতবস্ত্রের মধ্যে রয়েছে ১ হাজার ৫০০ টি কম্বল, ১ হাজার টি সোয়েটার ও ১ হাজার চাদর। আজ দুপুর ১২ টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে  হতদরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল ও চাদর বিতরন করা হয়।
আজ সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাবেরর সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্টানে উপস্থিত  ছিলেন, মো. হাবিবুর রহমান হেড অফ জি.আই.এস লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, মো. জাহাঙ্গীর হোসেন হেড অফ ডিজিটাল টাস্কফরমেসন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, মো. রাজীউদ্দিন ব্রাান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড এবং মো. আল আমীন লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড যশোর শাখা ব্যবস্থাপক  যুগেরবার্তা  সম্পাদক আ.ন.ম আবু সাইদ, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রমুখ।
এসময় লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ বলেন, লংকাবাংলা ফাইন্ডেশন বারো মাসই সমাজের হতদরিদ্র বা সুবিধা বি ত মানুষের পাশে আত্মমানবতার হাত বাড়িয়ে দেয়। বর্তমান দেশের বিভিন্ন জেলাতে লংকাবাংলা ফাইন্ডেশনের পক্ষ থেকে শীতার্থ দরিদ্র মানুষ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল, সোয়েটার ও চাদার বিতরন করা হচ্ছে । তারই অংশ হিসেবে সাতক্ষীরাতে কিছু পরিমান শীতবস্ত্র দেয়া হলো। হয়তো বা তাদের উপকারে আসবে এসব শীতবস্ত্র পেয়ে।
এছাড়া জেলার ৯টি প্রতিবন্ধি স্কুল ও তিনটি অন্ধ কল্যান সমিতির সদস্যদের মাঝে কম্বল, সোয়েটার ও চাদর বিতরন করা হয়।
এরমধ্যে রয়েছে সাতক্ষীরা বাক ও শ্রবন প্রতিবন্ধি স্কুল, সইুড খাতিমুন্নেছা হানিফ লস্কার বুদ্ধি প্রতিবন্ধি স্কুল, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ প্রতিবন্ধি স্কুল, হাইকেয়ার প্রতিবদ্ধি স্কুল, গয়েশপুর বুদ্ধিপ্রতিবন্ধি স্কুল, কাথন্ডা বুদ্ধি প্রতিবন্ধি স্কুল, ঘোনা এস.কে এস বুব্ধি প্রতিবন্ধি স্কুল, মির্জানগর এস.কে প্রতিবন্ধি স্কুল ও হরিশপুর প্রতিবন্ধি স্কুল এবং তিনটি অন্ধ কল্যান সমিতির সদস্যদের মাঝে এসব কম্বল, চাদর ও সোয়েটার বিতরন করা হয়।
এসব শীতবস্ত্র পেয়ে অনেক খুশি হয়েছে সাতক্ষীরার ছিন্নমুল ও দরিদ্র মানুষেরা। সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর ভেড়িবাধের উপর বসবাসরত ভুমিহীন আব্দুর রহিম জানান, ১টি কম্বল ও ১টি চাদর পেয়ে তার পরিবারে অনেক উপকৃত হয়েছে। অর্থাভাবে শীতবস্ত্র ক্রয় করার মত সক্ষতা নেই তার।
সাতক্ষীরা অন্ধ কল্যান সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম জানান, তার সমিতির বেশ কিছু দৃষ্টি প্রতিবিন্ধ সদস্যকে কম্বল ও চাদর দেয়া হয়েছে। এতে তারা অনেক উপকৃত হবে।

এমএসএম / এমএসএম

ভিজিএফ’র তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা দেওয়ায় শ্রমিক দল নেতার পদ স্থগিত

বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন

নাগরপুরে টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন, পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান

তানোর থানার (ওসি)এস.এম মাসুদ পারভেজের বিশেষ অভিযানে ওয়ারেন্টভক্ত ৭ জন আসামী গ্রেফতার

ধর্মদহে মাদক কারবারির দৌরাত্ম্য অতিষ্ঠ এলাকাবাসী, দ্রুত শাস্তির দাবি

নন্দীগ্রামে থালতা-মাঝগ্রাম ইউনিয়নে ঈদ উপহার পেলেন ২১১৮টি পরিবার

বউ বরণ নয়, ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

দর্শনা জয়নগর চেকপোস্টে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ

বিয়াম মডেল স্কুল ও কলেজের উদ্যোগে বগুড়ায় গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

বাউফলে সাংবাদিক হারুন অর রশিদের বাড়িতে গভীর রাতে হামলা