সাতক্ষীরায় এসএসসি ৯৩ ব্যাচের মিলন মেলা
সাতক্ষীরায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন হলো এসএসসি ১৯৯৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা। শহরের অদূরে মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত হয় উক্ত মিলন মেলা। অনুষ্ঠানের শুরুতেই কানাডা প্রবাসী বন্ধু জিয়াউর রহমানের সভাপতিত্বে (অনলাইনে সংযুক্ত হয়ে) মোজাফফর গার্ডেন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষ সাধারণ সভা।
এতে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন, প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ, মঞ্জুর খান চৌধুরী চন্দন, ওবায়দুর রহমান লিটন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু।
সভা শেষে বহুদিন পরে এসএসসি ১৯৯৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা একে অপরকে পেয়ে তাদের সেই দুষ্ট, মিষ্টি ও মধুর স্মৃতিচারণে সকলইে হারিয়ে যান সেই শিক্ষা জীবনে। পুরো অনুষ্ঠান এ সময় পরিণত হয় বন্ধুদের মহা মিলন মেলায়।
এরপর দুপুরের মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
উক্ত মিলন মেলায় এসএসসি ১৯৯৩ ব্যাচের দেড় শতাধিক বন্ধু ও তাদের পরিবারসহ প্রায় ৪ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ