অবশেষে ময়লার গাড়িচালক নিয়োগে তৎপর দুই সিটি
অবশেষে ময়লার গাড়িচালক নিয়োগে তৎপর দুই সিটি
ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজছাত্র ও প্রথম আলোর সাবেক এক কর্মীর মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে ঢাকার দুই সিটি করপোরেশন। সংস্থা দুটি দক্ষ চালক নিয়োগের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে যারা ময়লার গাড়ি চালানো নিয়ে ফাঁকিবাজি করেছেন, তাদের চাকরি থেকে বরখাস্তও করা হচ্ছে।
উত্তর ও দক্ষিণ সিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, এতদিন দক্ষ চালক নিয়োগে নানা আইনি জটিলতা ছিল। ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন ভাগ হওয়ার পর থেকে চালক নিয়োগে নানা সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে জনবল নিয়োগ কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদন বারবার সংশোধনের কারণে নিয়োগ কার্যক্রম পিছিয়ে যায়। ফলে চালক সংকটের কারণে অদক্ষ ও বহিরাগত কর্মী দিয়ে ময়লা পরিবহন শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ভাগ হওয়ার ১০ বছর পর দক্ষ চালক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ২৪ নভেম্বর দুপুরে গুলিস্তান হল মার্কেটের সামনের রাস্তা পার হওয়ার সময় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান (১৭) মারা যান। নাঈম নটর ডেম কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনার পরপরই গুলিস্তান এলাকায় সড়ক অবরোধ করেন নটর ডেমের ছাত্ররা। পরদিন তারা নগর ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে গিয়ে ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। তখন শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ওই ময়লার গাড়িচালকের ফাঁসি চান ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানান।
ডিএসসিসির পরিবহন বিভাগ সূত্র ওই সময় জানায়, নাঈম হাসানকে চাপা দেওয়া ময়লাবাহী গাড়িচালক হারুন অর রশীদ ডিএসসিসি থেকে নিয়োগপ্রাপ্ত ছিলেন না। তার ড্রাইভিং লাইসেন্সও নেই। তিনি মূলত সংস্থাটির একজন পরিচ্ছন্নতাকর্মী। রাস্তাঘাট ঝাড়ু দেওয়া এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করা ছিল তার কাজ।
তারা আরও জানান, হারুনের মতো এমন আরও অর্ধশত চালক রয়েছেন, যারা পরিচ্ছন্নতাকর্মী ও পিয়ন হিসেবে নিয়োগপ্রাপ্ত (মাস্টার রোল)। এখন তাদের গাড়ি চালানো থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
প্রীতি / প্রীতি
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক