ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে স্ত্রীর মৃত্যুর পর স্বামীর লাশ উদ্ধার


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২১ দুপুর ২:৪৫

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী মর্জিনা খাতুন (৪৮)’র মৃত্যুর পর স্বামীর লাশ ৩দিন পর উদ্ধার করা হয়েছে। গত ১৯ তারিখে স্বামী বাচ্চু শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হওয়ার কথা শুনে শোক সামাল দিতে না পেরে স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রী দাফন কাফনের পরের দিন স্বামীর লাশ উদ্ধার করে উপজেলার পৌরসভা এলাকার উলিপুর দীঘি থেকে। জানা যায়, জাহাঙ্গীরগাঁতী গ্রামের বাচ্চু শেখ ওই পুকুরে মাছ চাষের রক্ষনাবেক্ষনের জন্য মাসিক চুক্তিতে দায়িত্ব নেন। নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল। প্রতিদিনের ন্যায় ১৭ ডিসেম্বর রাতে পুকুরে পাহারা দিতে যান ওই ব্যক্তি। পরে সেখান থেকে তিনি আর বাড়ি ফেরেনি। অনেক খোজাখুজি করেও তার কোন খোজ পাওয়া যায় নি। এদিকে স্বামীর কোন সন্ধান না পাওয়ায় স্ত্রী মর্জিনা খাতুন শোকে হৃদরোগে অসুস্থ হয়ে মারা যাওয়ার পরের দিন স্বামীর লাশের সন্ধ্যান পাওয়া যায়। এক দিকে মা হারানো বেদনায় আবার একইভাবে বাবার মৃত দেহ পাওয়ায় সন্তানদের হাহাজারিতে এলাকাবাসী চোখে পানি ধরে রাখতে পারছেন না। তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক জানিয়েছেন, নিখোজঁ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছিল। পুকুরে লাশ ভাসতে দেখে জনগন ফোন দিলে তাকে উদ্ধার করা হয়। পরে কারো  কোন অভিযোগ না থাকায় স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন