ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের ২ ব্যক্তিকে জরিমানা : একজনের কারাদণ্ড


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৫-৫-২০২১ বিকাল ৫:৩৭
ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তায় রানা (২১) নামে মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২৪ মে) বিকেলে তাকে কারাদণ্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় রানাসহ দুজন গাঁজা নিয়ে পালানোর চেষ্টা করে। পরে রানাকে আটক করা হলেও অপর দুজন পালিয়ে যায়। এ সময় রানা তার অপরাধ স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডদেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। রানা কলেজপাড়া মহল্লার দিদারের ছেলে।
 
অপরদিকে সদর উপজেলার আউলিয়াপুর বোর্ড বাজার এলাকায় অবৈধভাবে করাতকল চালানোয় দুলাল হোসেন ও ভুল্লী বাজারসংলগ্ন ব্যবসায়ী ফারুক আজমকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। উভয়কে ১৫ দিনের মধ্যে করাতকল চালাতে লাইসেন্স করার নির্দেশনা প্রদান করেন সদর ইউএনও। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়