ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ভোট কেন্দ্র দখলের হুমকির অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-১২-২০২১ দুপুর ৩:১৬

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। নির্বাচনের শেষ মুহুর্তে এসে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীকে আরেক প্রার্থীর হুমকি, হামলা ও ভোট কেন্দ্র দখলসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠেছে। সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী মোহাম্মদ সোলায়মান তালুকদারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ও ২০১১ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্র্থী হিসেবে আমি বিপুল ভোটে নির্বাচিত হই। গত ১০ বছরে চরলক্ষ্যা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ করেছি। এবারের নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে না থাকা সত্ত্বেও জনগণের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘চশমা’ প্রতীকে অংশগ্রহণে বাধ্য হই। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ না করতে আমার উপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী সোলায়মান ও তার অনুসারীদের চাপ ছিল। প্রতীক বরাদ্দের পর থেকে আক্রোশের মুখে পড়েছে আমার সমর্থকরা। আমার পোস্টার, ব্যানার ছেঁড়াসহ কর্মীদের ওপর চড়াও হয়ে মারধরের ঘটনাও ঘটেছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর অনুসারী কিশোর গ্যাংয়ের সদস্যরা সম্প্রতি আমার সমর্থক মোহাম্মদ জাহাঙ্গীরকে উপযুপরি ছুরিকাঘাত করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়।  নির্বাচনের পরিবেশ নষ্ট করতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কিশোর গ্যাংয়ের সদস্য ও বর্হিরাগত সন্ত্রাসীরা এলাকায় মহড়া দিয়ে আতংক সৃষ্টি করছে। আসন্ন ইউপি নির্বাচনে চরলক্ষ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ড চরফরিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬নং ওয়ার্ড ফারুক আজম এবতেদায়ী মাদ্রাসা, ৯নং ওয়ার্ড জোনাকী স্কুল ও ৪নং ওয়ার্ড সিরাজুল মুনির গাউছিয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্র দখল করে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারার হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন- চেয়ারম্যান প্রার্থীর প্রস্তাবকারী আ’লীগ নেতা আ.ন.ম. মনিরুল ইসলাম, হারুনুর রশিদ সওদাগর, আবুল কালাম, মনির মুন্সি, নাছির আহমদ প্রমুখ।
মোহাম্মদ আলী আরো অভিযোগ করেন, আওয়ামীলীগ প্রার্থী কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের নিয়ে নির্বাচনের মাঠ নিয়ন্ত্রনের চেষ্টা করছে। সন্ত্রাসীরা আমার সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পক্ষে নির্বাচনী মিছিল ও পথসভায় অংশ নিচ্ছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ পরিস্থিতিতে ভোটের দিন কেন্দ্র দখল, হামলা এবং প্রাণহানির আশংকা করছি। এদের ভয়ে রির্টানিং কর্মকর্তার কাছে আমার এজেন্ট লিখিত অভিযোগ করেছেন এবং আমি নিজেও চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেছি। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। সুষ্ঠু ভোট হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। নির্বাচনে যদি কোন ধরনের সহিংসতা হয় তাহলে তার দায় সোলায়মান তালুকদার ও স্থানীয় প্রশাসনকে নিতে হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির