ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে মনোনয়ন ফরমের ভুল সংশোধনের নামে উৎকোচ গ্রহণের অভিযোগ সমাজ সেবা অফিসারের বিরুদ্ধে


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২০-১২-২০২১ বিকাল ৫:২৩
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাচোল ৩ন ইউনিয়নে ও ৪নং নেজাপুর ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন ফরমের ভুল সংশোধনের নামে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসারের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে।উৎকোচের টাকা দিতে অস্বীকার করলে বাছাইকালে মনোনয়ন ফরম বাতিলসহ নানা ধরনের হুমকি দেয়া হয়। কোন প্রার্থী টাকা দিতে না পারলেও সে প্রার্থীর নিকট সিগারেট এর প্যাকেট পর্যন্ত নেওয়া হয়েছে। এ কর্মকর্তার অধিনে নির্বাচন সুষ্ঠতা নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে প্রার্থীদের মধ্যে। 
অনুসন্ধানে জানাগেছে,গত ২৫ নভেম্বর/২১ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নাচোল উপজেলার নেজাপুর ইউপির নির্বাচনে ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেন আবু হেনা মোস্তফা কামাল। গত ২৯ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই এ আবু হেনা মোস্তফা কামালের মনোনয়ন পত্র বাতিল করেন নাচোল,নেজাপুর ইউপির রিটার্নিং ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল গালিব।
ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা ম্যানুয়েল স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯এর ৬ষ্ঠ বিধিমালা ২এর ছ অনুচ্ছেদ মোতাবেক সংশ্øিষ্ঠ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ঠ ওয়ার্ডের ১০/(দশ) টাকার কার্ডের ওএমএস ডিলার শীর্প থাকায় তাঁহার মনোনয়নটি বাতিল করা হয়।
কিন্তু আবু হেনা মোস্তফা কামাল অভিযোগ করে বলেন,মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিন রিটার্নিং ও সমাজ সেবা কর্মকর্তা আল গালিব আমাকে বলেন,আপনার১০/(দশ) টাকার কার্ডের ওএমএস ডিলার শীর্প থাকায় আপনার মনোনয়ন পত্রটি বাতিল করা হবে। একথা বলে আমাকে সে রাতে তাঁর অফিসে দেখা করতে বলে। পরে আমি তাঁর কথা মত সেদিন রাত ৮টার দিকে তাঁর অফিসে দেখা করতে গেলে আল গালিব আমাকে বলেন,আধা ঘন্টার মধ্যে আমাকে ব্যাক ডেটে ডিলার শীর্প বাতিলের একটি দরখাস্ত এবং ২০ হাজার টাকা ঘুষ দিতে হবে অন্যথায় আপনার মনোনয়ন পত্র বাতিল করা হবে। আমি সময় মত ঘুষের টাকা দিতে না পারায় আল গালিব আমার মনোনয়ন পত্র সেদিন রাত ১০টার দিকে বাতিল করে দেয়। পরে আমি জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আপিল করে মনোনয়ন পত্র বৈধতা পায়। আমি এ কর্মকর্তার অধিনে নির্বাচনে সুষ্ঠভাবে ভোট হওয়া নিয়ে নানা সংশয়ে ভুগছি।
এদিকে মনোনয়ন পত্র বাছাইয়ের দিন রিটার্নিং ও সমাজ সেবা কর্মকর্তা আল গালিবের ঘুষ বানিজ্যের হাত থেকে রেহাই পায়নি নাচোল ৩নং ইউপির ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থী ও আদিবাসী নারী নেত্রী শ্রী মতি নয়ন তারা। 
শ্রী মতি নয়ন তারা অভিযোগ করে বলেন, মনোনয়ন পত্র বাছাইয়ের দিন মনোনয়ন পত্রে আমার নামের ভুল থাকায় আমার কাছে ১০ (দশ হাজার) টাকা উৎকোচ নেন রিটার্নিং ও সমাজ সেবা কর্মকর্তা আল গালিব। তিনি আরো জানান,সদর ইউপির অপর এক সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর কাছে নামের ভুল থাকায় এক হাজার টাকা উৎকোচ নেন রিটার্নিং ও সমাজ সেবা কর্মকর্তা আল গালিব।
 
নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাসুদ মাষ্টার জানান,নেজামপুর ইউপির এক সদস্য প্রার্থী সন্তোষ কুমারের মনোনয়ন পত্রে একটি ঘরে নাম লিখতে ভুলে যাওয়ায় সে প্রার্থীর কাছে দুই হাজার টাকা উৎকোচ নেন রিটার্নিং ও সমাজ সেবা কর্মকর্তা আল গালিব।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রার্থী জানান, আমার মনোনয়ন পত্রে ফুলস্টাফ না থাকায় আমার কাছে এক প্যাকেট সিগারেট উৎকোচ হিসাবে নেন রিটার্নিং ও সমাজ সেবা কর্মকর্তা আল গালিব।
অভিযোগকারীরা আরও বলেন, ফরমের ভুল সংশোধনের নামে ২ থেকে ১০ হাজার টাকা পর্যনন্ত উৎকোচ নিয়েছেন দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা ও সমাজসেবা অফিসার আল গালিব। কিন্তু এমন কর্মকান্ডের পরেও নির্বাচনে ক্ষতির আশঙ্কায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
এছাড়া ও নাচোল,নেজামপুর ইউপির রিটার্নিং ও সমাজ সেবা কর্মকর্তা আল গালিবের বিরুদ্ধে নির্বাচনে প্রিজাইডিং অফিসার নিয়োগে স্বজন প্রীতির ও বিস্তর অভিযোগ রয়েছে।
 
অভিযোগের বিষয়ে জানতে নাচোল উপজেলে সমাজসেবা কর্মকর্তা আল গালিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মনোনয়ন ফরম সংশোধনের নামে কোনও টাকা নেয়া হয়নি। আপনাদের যদি এ বিষয়ে কোন অভিযেগ থাকে তাহলে ইউএনওর সাথে যোগাযোগ  করেন।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,উৎকোচ নেওয়ার বিষয়টি বিভিনś মাধ্যমে শুনেছি। তবে এ বিষয়ে যদি আগে কেউ অভিযোগ করতো তাহলে তাঁকে রিটানিং কর্মকর্তা হিসাবে বাদ দেওয়া হতো। তবে তিনি নাচোলে ২৬ ডিসেম্বর সুষ্ঠ ভোট হবে বলে নিশ্চিত করেন। 
এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,প্রমান  সহ লিখিত অভিযোগ দেন আমি তাৎক্ষনিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত