ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২১-১২-২০২১ দুপুর ৩:৩৬
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাবুল হোসেন (৫২) নামে ব্যাংকের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বারইয়ারহাট পৌর সদরস্থ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত বাবুল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর ভল্লবপুর গ্রামের মৃত জমির উদ্দিন মজুমদারের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাউন লাইনে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস নামক দ্রুতগামী ট্রেনটি অতিক্রম করার সময় রেললাইনের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা বাবুল হোসেনকে ধাক্কা দেয়। এতে মাথায় রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায় তিনি। 
 
এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই রতন কান্তি দে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা এখানে এসেছি। নিহতের পরিচয় শনাক্ত করে তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পরবর্তী রেলওয়ে (জিআরপি) পুশিশের সাথে যোগাযোগ করলে তারা এসে লাশ নিয়ে যায়।

এমএসএম / প্রীতি

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত