চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রুপের সাধারণ সভা সম্প্রতি চট্টগ্রাম হোটেল রাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ আশফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহান বিজয়ের মাসে সংগঠনের ৪ কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রনামূলক মিথ্যা মামলা প্রত্যাহার করায় শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সাথে মিথ্যা মামলা দায়েরকারীসহ সংশ্লিষ্টদের শুভবুদ্ধির উদয় হওয়ায় ধন্যবাদ জানানো হয়।
সভায় এক প্রস্তাবে বলা হয়, যারা গঠনতন্ত্র বুঝেনা, মানেনা, যারা অর্থ ও পেশী শক্তির জোরে ধরাকে সরাজ্ঞান করে, ব্যক্তি স্বার্থে সংগঠনকে ব্যবহার করে অবৈধভাবে ফায়দা লুটতে চায় ঐসব কায়েমী স্বার্থবাদী ষড়যন্ত্রকারী লুটেরাদের প্রত্যাখ্যান করার এবং প্রতারিত ও ষড়যন্ত্রের শিকার সংগঠনমুখী ব্যবসায়ীদের একিভুত করে আগামীতে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সভায় আনন্দ ভ্রমণসহ ব্যবসায়ীদের কল্যানে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের মহাসচিব এস.এম হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব শাহাব উদ্দিন, অর্থ-সচিব শহীদুল আলম, যুগ্ম মহাসচিব আনিস আহমদ, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, মো. নূরুন্নবী, প্রচার সম্পাদক আশরাফ উদ্দীন, সদস্য মুহাম্মদ নুরুদ্দীন, আকবর আলী, মাসুদ পারভেজ, আরিফ আহম্মদ বাবুল, নসরুল ইসলাম, আজিজ আহমদ আরজ, মু. আলী ইসকান্দর, মোরশেদ আলম, মুহাম্মদ শাহ জাহান, নুরুল কবির, আবদুল্লাহ আল মামুন, জুজার মুহাম্মদ হোসেন, মুমিনুল হক প্রমুখ
এমএসএম / প্রীতি
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২