সাতক্ষীরায় প্রবীণ সাংবাদিক অরুণ ব্যানার্জীর কফিনে সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধা
সাতক্ষীরায় প্রবীন সাংবাদিক অরুণ ব্যানার্জীর কফিনে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। সোমবার সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে প্রবীণ এই সাংবাদিকের কফিনে শ্রদ্ধা জানাতে হাতে একগুচ্ছ ফুল, ফুলের তোড়া আবার কেউ আনেন ফুলের ডালি।
প্রবীণ সাংবাদিক অরণ ব্যানার্জীকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানানোর পর তাকে দেওয়া হয় গার্ড অব অনার। বিনম্র শ্রদ্ধায় তাকে গার্ড অব অনার প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এর আগে তার মরদেহে শ্রদ্ধা জানান, সাতক্ষীরা জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ-সাতক্ষীরা জেলা শাখা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখা, সাতক্ষীরা প্রেসক্লাব, সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, সাতক্ষীরা আইনজীবী সমিতি, জেলা মন্দির সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আ হ ম তারেক উদ্দীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাবেক সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের আহ্বায়ক সুভাষ চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, কবি, সাহিত্যিক ও সর্বস্তরের মানুষ।
গার্ড অব অনার শেষে তাকে নেওয়া হয় সাতক্ষীরা জজকোর্টে। সেখানে তাকে শ্রদ্ধা জানান জেলা জজশীপের বিচারক ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এরপর তাকে সাতক্ষীরা পলাশপোল মহা শ্মশানে নেওয়া হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সাতক্ষীরার বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এড. অরুণ ব্যানার্জী রোববার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও সাংবাদিক হিসেবে সুখ্যাত অরুণ ব্যানার্জীর মৃত্যুর খবরে সাতক্ষীরার আইনজীবী ও সংবাদকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা তার আত্মার শান্তি কামনা করেন। তিনি ছিলেন একজন সুলেখক। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০