সুন্দরবনে বাঘের আক্রমনে জেলে নিহত
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমনে মুজিবর রহমান গাজী(৫০) নামে এক কাঁকড়া জেলে নিহত হয়েছেন। সোমবার বিকাল ৪টার দিকে গহিন সুন্দরবনের পাগড়াতলী খালে কাঁকড়া ধরার সময় হিংস্র বাঘের আক্রমনে সে নিহত হয়। তিনি উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে মৃত আক্কাজ আলী গাজীরে ছেলে।
ফিরে আসা জেলে ইসমাইল হোসেন জানান, বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দরবনে পাগড়াতলী খালে কাঁকড়া ধরার সময় হঠাৎ হিংস্র বাঘ আক্রমণ করে। এসময় বাঘটি মুজিবরকে টেনে হিচড়ে সুন্দরবনের ভিতরে নিয়ে যায়।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম, এ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত
Link Copied