ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে পারিবারিক দ্বন্দে জানালা ভেঙ্গে মালামাল লুট


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২১-১২-২০২১ দুপুর ৪:৩৩

 সিরাজগঞ্জের তাড়াশে  পারিবারিক দ্বন্দে ঘরের জানালা ভেঙ্গে মালামালা লুট করা হয়েছে। উপজেলার বারুহাস ইউনিয়নের পালাসি গ্রামে আপন দুই বোনের পারিবারিক গোলমালে ছোট বোন বড় বোনের জানালা ভেঙ্গে ঘরের মধ্যে রাখা মালামাল লুট করায় রড় বোন থানায়  অভিযোগ করেছে । ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী  তাহেরা খাতুন একই গ্রামের খায়ের ফকিরের স্ত্রী মাহেলা খাতুনসহ  আরো ২জনের নামে এ অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন  গত ২০-১২-২১ইং তারিখ আনুমানিক রাত ৭ ঘটিকার সময় আমি বাড়িতে না থাকায়, আমার বাড়িতে জোরপূর্বক ঘরের জানালা ভাঁঙচুর করে এবং আমার ঘরের মধ্য প্রবেশ করে আমার বাক্স থেকে নগদ ৫০,০০০/=(পঞ্চাশ হাজার) টাকা, প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল ফোন ও ৪ আনি স্বর্ণের গহণা নিয়ে চলে যায়। এছাড়াও আমাকে প্রাণনাশের হুমকি-ধামকী দিয়েছে এবং মানসম্মান নষ্ট করার হুমকি-ধামকীও দিয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায় ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী  তাহেরা খাতুন ও একই গ্রামের খায়ের ফকিরের স্ত্রী মাহেলা খাতুন আপন ২ বোন। পারিবারিক গোলমালে বড় বোন তাহেরা খাতুনের স্বামীর ব্রেনের সমস্যা ও অবস্থা শোচনীয় হওয়ায় ছোট বোন মাহেলা খাতুন ও তার ছেলে মেয়েরা তাকে দীর্ঘদিন যাবত নানা ধরনরে নির্যাতন করে আসছে। 
এ বিষয়ে তাহেরা খাতুন বলেন, বাড়ীতে আমি একা থাকায় এই নির্যাতন গুলো সইতে হয়।আমার স্বামীর সমস্যা থাকায় কিছু বলতে পারি না।  কিন্তু আমি বাড়িতে না থাকায় জানালা ভেঙ্গে ঢুকে তারা আমার সহায় সম্পদ নিয়ে গেছে । আমার আর কিছুই থাকলো না। তাই আমি থানায় অভিযোগ দিয়েছি এর একটা সু ব্যবস্থা পাওয়ার জন্য।
এ ব্যাপারে তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন