সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান কার্যক্রম শুরু
সাতক্ষীরায় মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার সকাল থেকে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট থেকে দশম শ্রেণীর পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীরা সকাল থেকে লাইনে দাড়িয়ে এ টিকা গ্রহন করেন। শিক্ষার্থীরা টিকা নিতে পেরে তারা খুশি হয়েছেন বলে জানিয়েছেন।
সাতক্ষীরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানান, ২০ ডিসেম্বর প্রথম দফায় সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের টিকা প্রদান শুরু হয়। প্রথম দিনে ৫ শতাধিক শিক্ষার্থী তালিকাভুক্ত থাকলে ৩ শতাধিক শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। বাকী দুই‘শ জনকে আজ ২১ ডিসেম্বর দেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান করা হবে। তিনি আরো জানান, সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার ৬০৫ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় ১২ থেকে ১৮ বছর বয়সী ৯৮ হাজার শিক্ষার্থীদের শরীরে করোনা ভাইরাস প্রতিরোধে এই টিকা প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত