সেই রাজস্ব কর্মকর্তার বদলি, আত্মগোপনে বজলু
গত ক’বছর আগে অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করার নিয়ম চালুর পর কর অফিসে যাওয়ার প্রয়োজন পড়ে না করদাতাদের। আর এতে ভ্যাট বিভাগে কর্মরত কিছু অসৎ কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যে কিছুটা ভাটা পড়ে। তবে অফিসকে ফাঁকি দিয়ে সরকারি বন্ধের দিন অভিযানে যেতেন চট্টগ্রামের সদরঘাট থানার কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট দপ্তর আগ্রাবাদ সার্কেলের রাজস্ব কর্মকর্তা (আরও) নাজমুল হোসেন ও তার একটি টিম। অভিযানে করদাতাদের ফাইলের ত্রুটিসহ নানা অজুহাত দেখিয়ে কৌশলে ডেকে আনা হতো কর অফিসে। অফিসে আসার পর এসব সমাধান করতে ওই কর্মকর্তা সেখানকার নিয়োগবিহীন কর্মচারি ‘দালাল' বজলুর মাধ্যমে নিতেন মোটা অংকের ঘুষ।
এই বিষয়ে দৈনিক সকালের সময়’সহ বিভিন্ন গণমাধ্যম থেকে বক্তব্য চেয়ে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেনকে কল করার পর পরই ওই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরআগে আসন্ন বিপদ আঁচ করতে পেরে আত্মগোপনে চলে গেছেন সেই “দালাল” বজলুর রহমান।
রোববার সন্ধ্যা ৬টার দিকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সরকারি কার্য ভবন-১ আগ্রবাদ এর উপকমিশনার অনুরূপা দেব’র স্বাক্ষরিত এক আদেশে আরও নাজমুল হোসেনকে আগ্রাবাদ সার্কেল থেকে সরিয়ে সদর দপ্তর (অডিট) শাখায় বদলি করা হয়েছে। তার স্থলে পদায়ন করা হয়েছে খাগড়াছড়ি বিভাগের রাজস্ব কর্মকর্তা (আর) মো. শওকতকে। একইভাবে সদর দপ্তর (অডিট) শাখার মোহাম্মদ আবদুন নুরকে খাগড়াছড়ি বিভাগের বদলি করা হয়েছে। এ আদেশ জনস্বার্থে জারিকৃত অবিলম্বে কার্যকর হবে বলে ওই অফিস আদেশে বলা হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ সার্কেলের উপকমিশনার ফাতেমা খায়রুন নুর এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছর থেকে ঘরে বসে সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন করদাতা। রিটার্ন দাখিলের পরপর পাওয়া যাবে ট্যাক্স সার্টিফিকেটও। এজন্য করদাতাকে আর কর অফিসে যেতে হবে না। চলতি বছরের গত ১০ অক্টোবর ই-রিটার্ন নামের অনলাইন সিস্টেমটি পরীক্ষামূলকভাবে চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পরীক্ষামূলক হলেও যে কোনো করদাতা সিস্টেমে প্রবেশ করে নিজস্ব আইডি খুলে এখনই আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied