ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে নব উদ্যোমে মিলেনিয়াম স্কুলের যাত্রা শুরু


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২-১২-২০২১ দুপুর ১২:৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতি ডাকবাংলো সংলগ্ন এলাকায়  ২০০৪ সালে প্রতিষ্ঠিত মিলেনিয়াম রেসিডেন্সিয়াল স্কুল এবার নতুন ব্যবস্থাপনায় মানসম্মত শিক্ষার প্রত্যয় নিয়ে নতুন ভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ২০২২ শিক্ষাবর্ষ থেকে।

এবারে স্কুলের নতুন ম্যানেজমেন্ট এর লক্ষ্য হচ্ছে এটিকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা, যাতে এলাকার ছাত্র-ছাত্রীরা নিজেদের সম্ভাব্য যোগ্যতা অনুযায়ী উন্নত ব্যক্তিত্ব গঠনের সাথেসাথে সর্বোত্তম ক্যারিয়ার গড়ার সুযোগ পায়। শিক্ষার্থীদেরকে জীবনে সফল হতে সাহায্য করার লক্ষ্যে ইংরেজি, গণিত এবং সৃজনশীল চিন্তায় শক্তিশালী ভিত্তি তৈরি করতে স্কুলটি প্রতিশ্রুতিবদ্ধ।
মিলেনিয়াম রেসিডেন্সিয়াল স্কুলকে দক্ষিণ চট্টগ্রামে মানসম্মত শিক্ষার ক্ষেত্রে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে দক্ষ ব্যবস্থাপনা ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলি দ্বারা পরিচালিত এই স্কুলে যে সকল উদ্যোগ নেয়া হয়েছে, তার মধ্যে থাকবে: প্রতি শ্রেণীতে সীমিত ছাত্র সংখ্যা হওয়ায় প্রতিটি ছাত্র -ছাত্রীর উপর স্বতন্ত্র গুরুত্ব। খেলাধুলার মাঠসহ মনোরম পরিবেশের প্রসস্থ নিজস্ব ক্যাম্পাস সর্বাঙ্গীণ ব্যক্তিত্ব বিকাশের উপর গুরুত্ব। সার্বিক তত্ত্বাবধানে আবাসিক ব্যবস্থা।

 সবার জন্য স্পোকেন ইংলিশ ক্লাস। অংক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব। কুরআন ও আরবি শিক্ষার ব্যবস্থা। কম্পিউটার প্রশিক্ষণ। ডিবেট, আর্ট ও সমাজ সেবায় প্রশিক্ষণ, খেলাধুলার প্রশিক্ষণ ও বিশেষ বৃত্তি। কম খরচে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে ২০২২ শিক্ষাবছরে টিউশন ফিস মাসিক ৭০০ টাকা মাত্র। তবে এই সেশনে ভর্তি হওয়া প্রথম ১০০ জন বিশেষ বৃত্তি পাবে। তাছাড়া, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীরাও বিশেষ বৃত্তি পাবে, যাতে মানসম্মত শিক্ষা অর্জনে তাদের আর্থিক অবস্থা কোনো বাধা না হয়।
মিলেনিয়াম রেসিডেন্সিয়াল স্কুল লোহাগাড়া উপজেলায় চুনতির ডাক বাংলো সংলগ্ন নিজস্ব ক্যাম্পাসে অবস্থিত. তাদের সাথে ইমেইল: mrslohagara@gmail.com   অথবা ফোন: 01823 836768 নাম্বারে যোগাযোগ করা যাবে।

 এলাকার সর্বস্হরের জনগণ নতুনভাবে দায়িত্ব নেয়া পরিচালনা কমিটির  সকল উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক সফলতা কামনা করেছেন। আর পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষানুরাগী "জাভীদ আহসান" স্কুলটির এই নবযাত্রাকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত