ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

সাভারে পূর্ব শত্রুতার জেরধরে এক ব্যাবসায়ীর ছে‌লের উপর হত‌্যার উ‌দ্দে‌শ্যে সন্ত্রাসী হামলা


আমেদ জীবন, সাভার photo আমেদ জীবন, সাভার
প্রকাশিত: ২২-১২-২০২১ দুপুর ১:৩

পূর্ব শত্রুতার জেরধরে এক ব্যাবসায়ীর পুত্র মোঃ রাবিল আলামিন সিফাত (২২) নামের এক বিশ্ববিদ‌্যালয় ছা‌ত্রের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। জানা গেছে আহত মোঃ রাবিল আলামিন সিফাত সাভার উপজেলার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ডেন্ডাবর গ্রামের মোঃ সুলতান মাহমুদ এর ছেলে। তিনি রাজধানীর গুলশানে মাশা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করে। ইউনিভার্সিটি ছুটি থাকায় তিনি তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। জানা গেছে গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) তিনি বিকাল বেলা বাসা থেকে ঘুরতে বের হয়েছিল, এরপর আনুমানিক সন্ধা ৭ টার সময় নয়ানগর কালভার্টের উপর অতর্কিত এই হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিউরোলজি বিভাগের আইসিইউতে ভর্তি আ‌ছে। আহত মোঃ রাবিল আলামিন সিফাত (২২) এর পরিবারের লোকজনদের দেওয়া তথ্যমতে হামলাটি চালিয়েছে মোঃ আলমগীর (৩৬) পিতা আব্দুল আজিজ, মোঃ নজরুল (৩২) পিতা মোঃ হযরত, হাসেম (৩৬) পিতা মৃত সুকন ব্যাপারী, বাসেত পিতা ইবা, রিপন পিতা অজ্ঞাত। তারা সকলেই ঐ এলাকার স্থায়ী বাসিন্দা। এঘটনায় আহত মোঃ রাবিল আলামিন সিফাত (২২) এর পিতা মোঃ সুলতান মাহমুদ সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম এর সাথে ব্যাবসা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের বিরোধ চলছিল। সেই বি‌রো‌ধের জের ধ‌রে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তার ক্ষতি করার জন্য তার সন্তানের উপর এই হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, হামলাকারীরা সকলেই সাইফুল চেয়ারম্যান এর বেতন ভুক্ত পালিত সন্ত্রাসী। এ বিষয়ে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পুর্নভা‌বে অস্বীকার করেন এবং মুঠোফোনে সাংবাদিকদের বলেন, এরকম কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা ছিল না, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম আর আমার কোন সন্ত্রাসী বাহিনী নেই। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ কিংবা মামলা দায়ের করা হয়নি কিন্তুু দ্রতই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারের লোকজন।

এমএসএম / এমএসএম

চিতলমারীতে হাসিনা বেগম বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক তুঙ্গে

নাচোলে সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায়-মামলা গ্রেফতার-২

চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘদিন পর ওষুধ পেল মহেশখালীর ৩০টি কমিউনিটি ক্লিনিক

স্বরূপকাঠিতে ভয়াবহ আগুনে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত

রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির অভিষেক ও এমপিকে সংবর্ধনা

পুর্ব-সুন্দরবনে বন্দুকযুদ্ধ অস্ত্রসহ ৩ বনদস্যু আটক

​রাণীনগরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

ভারতে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ

শক্তিশালী বালু সিন্ডিকেট এমপির নির্দেশনা উপেক্ষিত হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লায় পথসভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান