বর্জ্য থেকে শক্তি একটি অত্যাধুনিক ব্যবস্থাপনা : সিটি মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী বলেছেন বর্জ্য অপসারন ও বর্জ্যকে শক্তিতে পরিণত করতে জাইকা যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যাধুনিক ব্যবস্থাপনার একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ। এতে বর্তমান ও ভবিষ্যতে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার সম্ভবনা উম্মোচিত হবে। গত মঙ্গলবার নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৩নং রোডে জাইকার বর্জ্য পৃথকীকরণ ও থ্রি আর সচেতনতা বিষয়ক র্যালীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বর্তমান বিশে^ বর্জ্য অপসারনের ক্ষেত্রে পরিবেশের নিরাপত্তা ও বায়ু দূষণের বিষয়কে গুরুত্বের সাথে বিবেচনায় নেয়া হয়েছে। আধুনিক বিশে^ থ্রি আর বা রিসাইকেল, রি-ডিউস ও রি-ইউস এ তিন পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, জাইকার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের টিম লিডার মাসাহিরো সাইতো। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর মো. মোরশেদ আলম, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল, নাসিরাবাদ হাউজিং সোসাইটির সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, আলহাজ¦ মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক আলমগীর পারভেজ, মো. মাকসুদুর রহমান, মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।
মেয়র বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন স্বাস্থ্য সেবা মূলক প্রতিষ্ঠান ও নগরবাসীকে এই প্রক্রিয়ায় সামিল হয়ে দুষণমুক্ত ও পরিবেশ বান্ধব নগরী গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, সিটি কর্পোরেশন মূলত সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান দেশী-বিদেশী সংস্থার সহায়তা নিয়ে নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। চসিকের অনেক উন্নয়ন প্রকল্প জাইকা বাস্তবায়ন করেছে যার সুফল নগরবাসী ইতোমধ্যে পেয়েছে আশ করি সামনে আরো ভাল ফল পাবে।
জাইকার টিম লিডার মাসাহিরো সাইতো বলেন, উৎস থেকে বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নে আমরা যে প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছি এর সুফল নগরবাসী পাবে। তিনি বলেন, মেডিকেল বর্জ্য সংগ্রহে পরিবহন, পৃথকীকরণ ও ইন্সেনেরেটরের মাধ্যমে বর্জ্য ভীস্মভূত করণের জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে দূষণমুক্ত পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা গড়ে উঠবে বলে অভিমত ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি