ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়িতে আগুন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২২-১২-২০২১ দুপুর ১:৫৫

চট্টগ্রামের পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নে নির্বাচনের চারদিন পূর্বে দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটক্ষেল নিক্ষেপ, নির্বাচনী অফিস ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় পুরো নয়াহাট ও বুধপুরা এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে। আহতরা হলেন-তপন সর্দার, সাব্বির হোসেন, রোমান, রাসেল, জাবেদ, তারেক, রায়হান।  বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট এলাকায় আ’লীগ মনোনীত প্রার্র্থী আবুল কাসেম (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছের (আনারস) সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। স্থানীয়রা এ ঘটনায় আবুল কাশেমের কর্মী সমর্থকদের দায়ী করে আসছে।  নৌকার প্রার্থীরা সমর্থকেরা নিজেরা নিজে হামলা দৃশ্যটি স্থানীয়রা ভিডিও ধারণ করে রাখেন এসময় কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত থাকলেও পুলিশ কোন ধরণের বাঁধা দেয়নি।পরিকল্পিতভাবে নিজেরা অগ্নি সংযোগ করে স্বতন্ত্র প্রার্থীর উপর দায় চাপাতে চাচ্ছে।
জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। এ নির্বাচনে উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে শোভনদন্ডী, বড়লিয়া, দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেম্বারদের পদে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে মঙ্গলবার প্রচার প্রচারনা চলাকালে কাশিয়াইশ নয়াহাটে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, নৌকার ক্যাম্প ভাঙচুর, ২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও প্রাইভেট কার ভাঙচুর হয়। ঘটনার খবর পেয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, ওসি (তদন্ত) রাশেদুল ইসলামসহ একাধিক পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ নিয়ে উভয় চেয়ারম্যান পদপ্রার্থী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ এনেছেন। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ প্রার্থী আবুল কাশেম এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিরা তার পক্ষে কাজ না করায় গালি গালাজ করে আসছে এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের, পাশাপাশি এলাকার বেশ কিছু হিন্দু পরিবারের জায়গা দখল এবং নির্যাতনের কারণে এলাকার মানুষ আবুল কাশেমের বিরুদ্ধে এবং গতবার নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় দলীয় নেতা কর্মীরা তার পক্ষে নাই বলে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গাজী মোহাম্মদ আজগর আলী জানান, এতে নিজে এলাকায় সংঘাত সৃষ্টি করে নির্বাচনে প্রভাব এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে ক্ষেত্র তৈরী করার চেষ্ঠা করছে বলে জানায়
ঘটনার পরেই নৌকার প্রার্থী আবুল কাসেম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে অভিযোগ করেন, মঙ্গলবার পূর্ব নির্ধারিত সভা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ ফিরে এলে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছের নেতৃত্বে নৌকার অফিস ভাঙচুরসহ তান্ডব চালায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
তবে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছ জানিয়েছেন, নৌকার প্রার্থী আবুল কাসেম এবার পরাজয় হবে বুঝতে পেরে নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে, কামেশের অনুসারীরা অতর্কিত পরিকল্পিতভাবে নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের উপর দায় চাপাচ্ছে। হামলা, ভাঙচুরের সঙ্গে আমি কিংবা আমার কোন সমর্থক জড়িত নয়।বিষয়টি সরেজমিন তদন্ত করওে প্রকৃত ঘটনা বের করার দাবি জানান। 
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করার অনুরোধ জানান এবং নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।  এদিক উপজেলার ছনহরা এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর মুক্তিযোদ্ধা শামশুল আলমের হুমকির ভয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার মত অবস্থা সৃষ্টি হয়েছে বলে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রশীদ দৌলতী অভিযোগ করেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির