নবীনগরে জোরা খুনের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘরের জোড়া খুনের ঘটনায় কসবার বিদ্যানগর থেকে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম রাব্বীকে (৩৭) গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে। হত্যাকাণ্ডের বিষয়ে আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে বলে জানিয়েছে পুলিশ। রাব্বী জেলা শহরের কাজীপাড়া হাজীবাড়ির মৃত মোমিনুল ইসলামের ছেলে।তার মা রাহেলা ইসলাম পৌরসভার সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর।
পুলিশ জানায়, কসবার বিদ্যানগর গ্রাম থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার জন্যে সেখানে অবস্থান করছিলো সে। ইতিমধ্যে পুলিশের কাছে হত্যার ঘটনার বিস্তারিত জানিয়েছে সে।
গত ১৭ ডিসেম্বর রাতে নবীনগরের নাটঘরের কুড়িঘর গ্রামে গুলিতে খুন হন চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তাকে বহনকারী মোটর সাইকেল চালক বাদল সরকার। এ ঘটনায় অপর ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা দেন নিহতের ভাই আক্তারুজ্জামান। পুলিশ এ ঘটনায় রাব্বীসহ ২ জনকে গ্রেপ্তার করে।নবীনগর থানার ওসি আমিনুর রশিদ ২ জনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied