ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে গরুসহ ২ ডাকাত গ্রেফতার


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৫-৫-২০২১ বিকাল ৫:৩৯
গাজীপুরে ছিনতাই হওয়া ১৫টি গরু ও দুটি মহিষসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৫ মে) দুপুরে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেফতারকৃত দুজন হলেন- আবুল কাশেম (৪৩) ও মনির হোসেন (২৫)। আবুল কাশেম রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকার একটি খামারের মালিক।
 
পুলিশ সুপার জানান, সোমবার (২৪ মে) মো. রিমন হোসেন নামে এক ব্যবসায়ী ১৫টি গরু ও দুটি মহিষ নিয়ে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ফ্লাইওভারের কাছে এলে একটি গরু অসুস্থ হয়ে পড়ে। ওই স্থানে ট্রাকটি থামালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ব্যবসায়ী-চালকসহ সবাইকে জিম্মি করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয় ছিনতাইকারীরা। তাদের মধ্য থেকে একজন গরুসহ ট্রাকটি নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে গরু ব্যবসায়ীদের হাত-পা বেঁধে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ফেলে রেখে যায়।
 
খবর পেয়ে গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেনের নেতৃত্বে একটি টিম প্রযুক্তি ব্যবহার করে তুরাগ থানার দিয়াবাড়ি এলাকার জনৈক আবুল কাশেমের খামার থেকে ১৫টি গরু ও দুটি মহিষ উদ্ধার করা হয়। এ সময় ওই ফার্মের মালিক মো. আবুল কাশেম ও মনির হোসেন নামে দুজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
 
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী শেখ, মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আল মামুন ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ