নগর ভবনে চাকরি পেলেন বাসচাপায় নিহত মাইনুলের ভাই
রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসের ধাক্কায় নিহত একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের (মাইনুল) ভাই মনির হোসেনকে চাকরি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বুধবার (২২ ডিসেম্বর) গুলশানের শাহাবুদ্দিন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে নিয়োগপত্র তুলে দেন আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের কাজ হলো প্রতিটি মানুষের অধিকার রক্ষা করা। মাইনুলের মায়ের ইচ্ছা ছিল তার ছেলে একটা সরকারি চাকরি পাক। আমরা মাইনুলের মায়ের ইচ্ছা পূরণের চেষ্টা করেছি। আমরা তার ভাইকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছি।
অনুষ্ঠান শেষে মাইনুলের ভাই মনির হোসেন বলেন, সরকারি চাকরির জন্য আমি আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছি, পরীক্ষা দিচ্ছি। কোথাও হচ্ছে না। পরে মেয়র সাহেব যখন আমাদের বাড়িতে গেলেন, তখন আমার মাকে তিনি আশ্বাস দেন আমাকে একটা চাকরি দেওয়া হবে। অস্থায়ীভাবে নিয়োগ পেলেও আমি মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই। আশাকরি আমার চাকরিটা যেন পরবর্তীতে স্থায়ী করা হয়।
মাইনুলের কথা স্মরণ করে মনির হোসেন বলেন, আমার ভাই মারা গেছে, এ ক্ষতি তো আর কোনোভাবেই পোষাবে না। চাকরিটা আমার আগেরই ইচ্ছা ছিল। ভাইকে তো হারিয়েছিই। আমি চাই, সড়কে যেন সবার চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়, যেন আর কাউকে ভাই হারাতে না হয়। সাবেক মেয়র আনিসুল হকের যে পরিকল্পনা ছিল সে ধরনের পরিকল্পনা নিয়ে যেন বাস্তবায়ন করা হয়।
গত ২৯ নভেম্বর রাত ১০টার দিকে রাজধানীর রামপুরায় অনাবিল বাসের ধাক্কায় নিহত হয় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা আটটি গাড়িতে আগুন ও চারটিতে ভাঙচুর চালায়। পরে নিরাপদ সড়কের দাবিতে টাকা ১১ দিনের আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
প্রীতি / প্রীতি
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক