চট্টগ্রামে বোমা বিস্ফোরণ করে ভোট কেন্দ্র দখলের হুমকির অভিযোগ
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট কেন্দ্র দখল করতে বোমা বিস্ফোরণ করে ভোট কেন্দ্রের চারদিকে আতঙ্ক সৃষ্টি করতে আগাম হুমকি দেয়ার অভিযোগ এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। ২২ ডিসেম্বর (বুধবার) দুপুরে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (চশমা) ও ইউনিয়ন যুবলীড়ের সভাপতি শাহাদাত হোসেন সবুজ স্থানীয় সংবাদ কর্মীদের সাথে মতবিনিময়কালে এই অভিযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন- স্বতন্ত্র প্রার্থীর প্রধান সমন্বয়কারী মো. কায়সার চৌধুরী, মো. নাছির, মো. আলমগীর, আবদুল হামিদ, আরিফ মহিউদ্দিন, গিয়াসুদ্দিন মিটু, মারুফসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মো: শাহদাত হোসেন সবুজ বলেন, তার ইউনিয়নের প্রতিদ্বন্দ্বি প্রার্থী গাজী মো. ইদ্রিস (নৌকা)’র লোকজন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে বোমা তৈরির কাজ শুরু করেছে। ইতোপূর্বে জঙ্গলখাইন এলাকা থেকে পুলিশ ও র্যাব বিপুল পরিমানে গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। কিন্তু আড়ালে রয়েছে এর সাথে জড়িতরা। আমার কাছে খবর আছে আড়ালে থাকা লোকজনকে সাথে নিয়ে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন ভোটের দিন কেন্দ্র দখল করার জন্য সন্দেহজনক ওই এলাকাগুলোতে বোমা তৈরি করছে। আমি প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি। এছাড়াও ৪টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বি প্রার্থী নির্বাচনী এলাকায় প্রচার করছে যে ভোটের দিন কেন্দ্র দখল করে ব্যালেট পেপারে সিল মারবে। তাছাড়া আমার কর্মী সমর্থকদের বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিভিন্ন ফাঁদ তৈরি করছে। আমি এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ