চন্দনাইশ ধোপাছড়িতে স্বতন্ত্রপ্রার্থী মোরশেদুল আলমের গণসংযোগ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান,মেম্বার ও মহিলা মেম্বারদের প্রচারনায় উৎসব মুখর হয়ে উঠেছে ইউনিয়নগুলো। প্রচারনায় পিছিয়ে নেই ১০নং ধোপাছড়ি ইউনিয়নে। গত বুধবার সকাল থেকে ধোপাছড়ি এলাকায় দেখা যায়,চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করতে।এসময় চেয়ারম্যানদের মধ্যে দিনব্যাপী ১০নং ধোপাছড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে এম মোরশেদুল আলমের ব্যাপক গণসংযোগ করতে দেখা গেছে। গণসংযোগকালে ধোপাছড়ি বাজারে এক পথসভায় চেয়ারম্যান প্রার্থী এম মোরশেদুল আলম বলেন, ধোপাছড়ির মানুষের এক সময়ে যোগাযোগের মাধ্যম ছিল নৌকা। তিনি চেয়ারম্যান হওয়ার পর গত ৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়ায় ও স্থানীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর আন্তরিকতায় খানহাট টু ধোপাছড়ি সড়ক,দোহাজারী মাষ্টারঘোনা টু ধোপাছড়ি সড়ক জিরুবুক সেতুসহ অসংখ্য কালভাট,ব্রীজ,রাস্তাঘাট,শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে। এমনকি জরাজীর্ণ ধোপাছড়ির ইউনিয়নে কার্যক্রম ব্যাহত হওয়ায় আধুনিক ইউনিয়ন পরিষদ ভবণ নিমার্ণের জন্য নিজস্ব পৈত্রিক জায়গা দান করে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে সহযোগিতা করেছেন। চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি প্রতিটি সময় ধোপাছড়ির জনগণের সুখে-দুঃখে পাশে থাকাসহ জন্মনিবন্ধন,জাতীয় সনদ, মৃত্যু সনদ, প্রত্যায়নপত্রসহ নাগরিক সকল সুযোগ সুবিধা দিয়ে গেছেন। তিনি এক সাক্ষাতকারে সাংবাদিকদের আরো জানান, এবারও ধোপাছড়ি ইউনিয়নের সর্বস্তরের মানুষের অনুরোধে তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আবারও যদি ধোপাছড়ির মানুষ চাই এবং সুষ্ঠভাবে নির্বাচন সম্পূন্ন হলে তিনি শতভাগ বিজয়ী হবে বলে আশা করছেন। তাই সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছেন। অপরদিকে ধোপাছড়ির ৬নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী মোজাম্মেল হক (আপেল), ৩নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম (মোরগ), ৬নং ওয়ার্ডের শাহ আলম (মোরগ), ৪নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম সোহেল (তালা) প্রতীক নিয়ে গণসংযোগ করে নিজেদের প্রতীকে ভোট চেয়ে ভোটারদের আস্হা অর্জনের চেষ্টা চালিয়ে যেতে দেখা গেছে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস