তাড়াশে অতর্কিত হামলায় আহত ১
সিরাজগঞ্জের তাড়াশে অতর্কিত হামলায় ১জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের হেদার খাল নামক স্থানে। ২২ ডিসেম্বর দুপুরের দিকে সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের মৃত তোমসের আলীর ছেলে নজরুল ইসলাম বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে যেতে ছিল। হেদার খাল নামক স্থানে হঠাৎ করে ২/৩জন লোক এসে তাকে অতর্কিত হামলা করে। এ সময় ওই নজরুল ইসলাম আহত হয়। এ বিষয়ে তাড়াশ থানায় অভিযোগ দিয়েছেন নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, আমি বিনসাড়া গ্রামে যেতে ছিলাম এমন সময় হেদার খাল নামক স্থানে হঠাৎ করে পূর্ব শত্রুতার জের ধরে ২/৩জন লোক এসে আমাকে অতর্কিত হামলা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমি গালিগালাজ করতে নিষেধ করলে আমাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে এলোপাতারিভাবে কিল, ঘুষি দিয়ে ছিলা, ফুলা জখম করে এবং নগদ ৮৫,০০০/=(পঁচাশি হাজার) টাকা ও আমার ব্যবহারকৃত স্মার্ট ফোন কেড়ে নেয়। এছাড়াও আমাকে প্রাণনাশের হুমকি-ধামকী দেয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থ্ ানেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার