তাড়াশে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল
সিরাজগঞ্জের তাড়াশে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইদ্রিস আলী নামের এক ব্যক্তির ৬৪ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার (২২ডিসেম্বর) বিকালে উপজেলার পৌর এলাকার ভাঁদাস গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক ইদ্রিস আলী ও মামলা সুত্রে জানা যায়, ভাদাস মৌজার আর,এস ৯২ খতিয়ানের আর,এস ৪০৮ দাগে আমার শশুরের দেয়া ১৯৯৮ সালে ৪৮১৭নং হেবাবিল এওয়াজ নামা দলিলমুলে পাওয়া জমি ভোগ দখল করে আসছিলেন ইদ্রিস আলী। কিন্ত একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রুহুল আমিন (২৭), রবিউল ইসলাম (২৫) আমিরুল ইসলাম গংয়েরা জোরপুর্বক তার জমি জবরদখল করার চেষ্টা করে। পরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়। সে মামলা চলমান রয়েছে। এদিকে রুহুল আমিন, রবিউল ইসলাম ও আমিরুল ইসলাম গংয়েরা আবারো জমি দখলের চেষ্টা করলে। বিজ্ঞ আদালতে গত ২৩ সেপ্টেম্বর ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করলে আদালত বিষয়টি আমলে নিয়ে তাড়াশ থানা পুলিশকে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে ব্যবস্থা ও উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। এরপর তাড়াশ থানার এএসআই নুর নবী ঘটনাস্থলে গিয়ে স্থিতিশীল অবস্থায় উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলেন।
বৃহস্পতিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, ১৪৪ ধারা ভঙ্গ করে ও আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে সেই বিবাদ জমি দখল করে রেখেছে। সেখানে তারা ধান ও খড়ের কাজ করছেন।
কৃষক ইদ্রিস আলী আরো জানান, বুধবার বিকালে আদালতের নির্দেশ অমান্য করে রুহুল আমিন, রবিউল ইসলাম,আমিরুল ইসলাম তার অনুসারীরা আমার মালিকীয় ৬৪ শতাংশ দখল করেছে। আমার দলিলসহ সব কাগজপত্র রয়েছে।
অভিযুক্ত রুহুল আমিন, রবিউল ইসলাম ও আমিরুল ইসলাম বলেন, এই জমি অন্য লোকের কাছে ক্রয় করেছি। আমি কারো জমি দখল করিনি। আদালতের নিষেধ আছে তাতে সমস্যা কি ? আদালতে আগামী মাসে হাজিরা আছে সেদিনই বুঝবো।
এ ব্যাপারে তাড়াশ থানার এএসআই মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশ করে দখল করছে অভিযোগ পেয়ে বিবাদীদের নিষেধ করা হয়েছে। এছাড়া দুই পক্ষের মধ্যে ৬৪ শতাংশ জমির বিরোধ নিয়ে আদালতে মামলা চলছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয়পক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার