মার্চে স্বাভাবিক হতে পারে শিক্ষা কার্যক্রম : দীপু মনি
ওমিক্রন ভ্যারিয়্যান্টের বিস্তারের আশঙ্কা এবং মহামারির সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করতে সামনের বছরের মার্চ পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ২০২২ সালের পাঠ্য বই ছাপার অগ্রগতি দেখতে ঢাকার মাতুয়াইলে কয়েকটি প্রেস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ কথা জানান।
দীপু মনি বলেন, আমরা পশ্চিমা বিশ্বে দেখছি শীতের সময় বাড়ে, কিন্তু আমাদের বাড়ে মার্চ মাসে। কাজেই মার্চ পার না হওয়া পর্যন্ত বলা যাবে না আমরা খুব নিরাপদ অবস্থানে আছি। সুতরাং সর্তকতা একেবারে ১৬ আনা রাখতে হবে।
তিনি বলেন, ওমিক্রণ নিয়ে কিন্তু এখনো শেষ কথা বলার মতো সময় আসেনি। আমেরিকাতে এটি ব্যাপকভাবে ছড়াচ্ছে, ইউরোপেও ছড়াচ্ছে অনেক। বলা হচ্ছে , যাদের বুস্টার ডোজ দেওয়া থাকবে, তাদের এক ধরনের প্রতিরোধ ক্ষমতা থাকবে। কিন্তু আমাদের আরেকটু দেখা দরকার।
করোনার বর্তমান পরিস্থিতি বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন সব দিক থেকে ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত, সরকারের বিরাট সাফল্য এটি। কিন্তু একই সঙ্গে আমাদের সচেতন থাকতে হবে।
প্রীতি / প্রীতি
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক