ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ফের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২১ দুপুর ৩:৩১

রাজধানীর ওয়ারী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে ওয়ারীর রাজধানী সুপার মার্কেটের পাশে এ ঘটনায় ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাউসার হোসেন।

তিনি জানান, আজ সকাল পৌনে ৭টায় রাজধানী সুপার মার্কেটের পাশে দিয়ে স্বপন কুমার একটি রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় ডিএসসিসির একটি ময়লার গাড়ি রিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠাব। এছাড়া আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ফুটেজ দেখে ঘাতক চালকের পরিচয় শনাক্ত করে তাকে আটকের চেষ্টা করছে।

এর আগে গত ২৪ নভেম্বর নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় মারা যায়। এরপরের দিন ২৫ নভেম্বর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা যাত্রী আহসান কবির খান (৪৫) মারা যায়।

প্রীতি / প্রীতি

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ