স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মিছিলে নৌকা প্রার্থীর কর্মীদের হামলা, আহত ২০
টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মিছিলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শরীফ হোসেন ও তার কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে। এতে অন্তত ২০জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে।
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল হক মিলনের পক্ষে নির্বাচনী প্রচারণা মিছিল বের হয়। মিছিল লোকের পাড়া ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে নৌকা প্রতিকের প্রার্থী শরীফ হোসেনের সমর্থকরা হামলা চালায়। ফলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এছাড়াও চারটি মোটর সাইকেল ভাংচুর অগ্নিসংযোগ করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল হক মিলন গণমাধ্যমকর্মীদের জানান, তার মিছিলটি ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনিত প্রার্থী শরীফ হোসেনের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় তার অন্তত ১৫জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নৌকা প্রার্থী শরীফ হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল হক মিলনের মিছিল থেকে তাদের উপর হামলা চালিয়েছে। এতে তার কয়েকজন কর্মী এবং সমর্থক আহত হয়েছে। এ বিষয়ে ইউএনও মো. সোহাগ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সহিংসতা রোধে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied