কক্সবাজারের মঞ্জুরুল আলমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দেলোয়ার হোসেনকে হত্যা চেষ্টা মামলার আসামী মঞ্জুরুল আলমকে ঢাকা থেকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। গত বুধবার (২২ ডিসেম্বর) সেগুন বাগিচা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সে কক্সবাজার জেলার সদর থানার বাহার ছড়া এলাকার বাসিন্দা। আটকের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার বলেন, গত ১৫ ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাজী দেলোয়ার হোসেন শাহবাগ থানায় ৩ জনকে আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন, মঞ্জুরুল আলম ওই মামলায় প্রধান আসামী। অপর ২ জন হলেন একই এলাকার আশ্রাফুল আলম ও মনসুর আলম। আটককৃত আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এই বিষয়ে মামলার বাদী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন বলেন-আমাকে হত্যার উদ্দেশ্যে আটকিয়ে টাকা দাবী করেন মঞ্জুরুল আলমসহ আরও কয়েকজন। এই বিষয়ে আমি বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করিলে ওই মামলায় সে গ্রেফতার হয়,বাকি আসামীরাও দ্রুত গ্রেফতার হবেন বলে আমি আশাবাদী।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি