ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পরশুরামে ইউপি চেয়ারম্যান ভুট্রোর মারধরে যুবক নিহত


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৪-১২-২০২১ দুপুর ১০:৫২
পরশুরামের মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো ও তার ক্যাডার বাহিনীর ব্যাপক মারধরে ঠিকাদার বাবুলের ম্যানেজার শাহীন চৌধুরী (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মির্জানগর ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি বাবুল মেম্বারের কাছে ৮ লাখ টাকা পান ঠিকাদার বাবুল।
ঘটনার সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাওনা টাকা আদায়ের জন্য বাবুল মেম্বারের ছেলে হাসেমকে ঠিকাদার বাবুলের অফিসে আটকে রাখে শাহীন।
এদিকে হাসেমকে আটকে রাখার খবর শুনে ভুট্টো চেয়ারম্যান তার সহযোগী সোহাগ, ইব্রাহিম, কামাল ও ফরীদ চৌধুরীসহ একদল ক্যাডার নিয়ে পরশুরামের উত্তর বাজারে ঠিকাদার বাবুলের অফিসে ছুটে যায়।
সেখানে পৌঁছেই শাহীন চৌধুরীকে বেপরোয়া কিল, ঘুষি  ও লাথি মারতে থাকে ভুট্টো ও তার ক্যাডাররা।
মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শাহীন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। নিহত শাহীন চৌধুরী উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। 
 এ ঘটনার পর থেকেই ভুট্টো চেয়ারম্যানকে বাঁচাতে পরশুরাম থানার ওসি খালেদ দাইয়ান ও একটি প্রভাশালী মহল নিহতের পরিবারকে ম্যানেজের চেস্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে জানতে পরশুরাম থানার ওসি খালেদ দাইয়ানকে বার বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
ঘটনা জানাজানির পর থেকেই ভুট্টো চেয়ারম্যান আত্মগোপনে রয়েছে, তাকে ফোনেও পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন