জুড়ীর কাটানালাপাড়ে নতুন ব্রিজ নির্মাণের দাবি
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের কাটানালাপাড়ে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে জনগুরুত্বপূর্ণ কালভার্টটি।
জানা যায়, বেলাগাঁও গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এ স্থানে নির্মিত কালভার্টটি। তাছাড়া উপজেলার লক্ষাধিক মানুষকে হাকালুকি হাওরে যেতে হয় এই পথ দিয়ে। হাওরের ধান, মাছসহ কৃষিপণ্য নিয়ে যাতায়াতের মাধ্যমও এটি। এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে পর্যটকদের যাতায়াতের যে কয়েকটি প্রবেশপথ হয়েছে, এরমধ্যে এ রাস্তাটি অন্যতম। অন্যদিকে এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এটি অতিগুরুত্বপূর্ণ।
এলাকাবাসী জানান, প্রায় ২৫ বছর পূর্বে এলাকাবাসী চাঁদা তুলে ওই স্থানে একটি কালভার্ট নির্মাণ করেন। বর্তমানে এ কালভার্টের অবস্থা শোচনীয়। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমতাবস্থায় এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির নিকট এ স্থানে একটি নতুন ব্রিজ নির্মাণের দাবি করছেন।
স্থানীয় বাসিন্দা সাইফুল আলম বলেন, আমাদের এলাকার লোকজন চাঁদা তুলে এ কালভার্ট নির্মাণ করেছিল। বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা দুশ্চিন্তায় রয়েছি। মন্ত্রীর নিকট এ স্থানে একটি সুন্দর ব্রিজ নির্মাণের দাবি করছি।
সমাজসেবক হাবিবুর রহমান বলেন, কাটানালাপাড়ে একটি ব্রিজের অভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এছাড়াও হাকালুকি হাওরে যাতায়াতে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বর্তমানে এই জায়গায় একটি নতুন ব্রিজ নির্মাণ অতিগুরুত্বপূর্ণ। আমাদের পরিবেশমন্ত্রীর কাছে এ স্থানে অচিরেই একটি ব্রিজ নির্মাণের দাবি করছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, এ স্থানে ২০১৯-২০ অর্থবছরে ২০ লাখ টাকা ব্যয়ে ১৪ ফুট/২৪ ফুট একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু ব্রিজ নির্মাণের জায়গাটি পরিদর্শনে গিয়ে দেখা যায়, এখানে ১৪ ফুট উচ্চতার ব্রিজ নির্মাণ করা হলে হাকালুকি হাওরে যাতায়াত হুমকির মুখে পড়বে। এখানে অপেক্ষাকৃত বেশি উচ্চতার ব্রিজ নির্মাণ করা না গেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটতে পারে এ আশঙ্কায় আমরা এ প্রকল্পটি এখানে বাস্তবায়ন কনিনি। এখানে চাহিদা অনুযায়ী একটি ব্রিজ নির্মাণের বিষয়ে আমরা চিন্তাভাবনা করব।
এমএসএম / সাদিক পলাশ
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ