ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দু’ট্রাকে মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ আগুন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১২-২০২১ দুপুর ৩:৫১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ট্রাকের চালকসহ ২ জন গুরুত্বর দগ্ধ হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার সল্লা বটতলা (চরপাড়া) এলাকার ১৩ নম্বর ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

দগ্ধ হওয়া আহতরা হলেন- পঞ্চগড় জেলার বানগুর এলাকার শহিদুল ইসলামের ছেলে আপন (৪০), একই জেলার ফুলতলা এলাকার বাসিন্দা বাবু (৩৫)। এছাড়া অজ্ঞাত আরও একজন ওই ঘটনায় আহত হয়েছেন। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। দগ্ধদের মধ্যে বাবুর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জানিয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। 

এদিকে, দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা এলাকা থেকে মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হওয়ায় উত্তরবঙ্গগামী পরিবহনগুলো এলেঙ্গা-ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের দিয়ে যানচলাচল করলে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে দুপুরের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, শনিবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়।

এ সময় দুই ট্রাকে থাকা সবাই দ্রুত নেমে পড়লেও সিমেন্ট বোঝাই ট্রাকের চালক আটকে পড়েন। ফলে আগুনে তার শরীর পুড়ে যায়। পরে এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার