সড়কে আর কাউকে ছাড় নয় : তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমি ঢাকা মহানগর পুলিশকে অনুরোধ করবো, সড়কে আর কাউকে যাতে ছাড় দেওয়া না হয়। যে বাস যে রুটের, সেই রুটে চলতে হবে। এর বাইরে যাওয়া যাবে না। পর্যাক্রমে ঢাকার সব বাসকে বাস রুট রেশনালাইজেশনে আসবে হবে। রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা নগর পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা জানান তিনি।
ঢাকায় যানজট নিরসন এবং গণপরিবহনে শৃঙ্খলা আনতে পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহন চালু করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এই পরিবহন ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত যাত্রী পরিবহন করবে।
বাস রুট রেশনালাইজেশন কমিটি আহ্বায়ক ও ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, এখন ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত ৫০টি বাস দেওয়া হয়েছে। শিগগির আরো ৫০টি বাস যোগ হবে। পরবর্তীতে যাত্রী চাহিদা বিবেচনা করে বাসের সংখ্যা বাড়ানো হবে।
ঢাকা নগর পরিবহনের চালকেরা সম্মানিত হয়েছেন জানিয়ে তিনি বলেন, আগে বাসচালকদের সন্মান দেওয়া হতো না। সবাই গালি দিতো। আজ তারা সম্মানিত হয়েছেন। তারা নির্দিষ্ট পোশাক পেয়েছেন। কোম্পানি থেকে বেতন পেয়েছেন।
মেয়র বাস চালকদের উদ্দেশে বলেন, যাত্রী ওঠা-নামায় আর ঠেলাঠেলি নয়। নির্দষ্ট কাউন্টার থেকে যাত্রী ওঠাতে হবে। এজন্য যাত্রীদের ই-টিকিট নিতে হবে। টিকিট ছাড়া যাত্রী পরিবহন করা যাবে না। যত্রতত্র যাত্রী ওঠা-নামা করা যাবে না।
বাস রুট রেশনালাইজেশনের এই নবসূচনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককে উৎসর্গ করে মেয়র তাপস বলেন, বাস রুট রেশনালাইজেশন বা কোম্পানির মাধ্যমে গণপরিবহন চালুর স্বপ্ন দেখেছিলেন মেয়র আনিসুল হক। আজ আমরা তার স্বপ্নকে বুকে ধারণ করে এই নবসূচনা শুরু করেছি। পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য সড়কে নগর পরিবহনের বাস পরিচালনা করা হবে।
মেয়র তাপসের বক্তব্যের পর সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে নগর পরিবহনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জামান / জামান
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক