৩০ ডিসেম্বর প্রকাশ হতে পারে এসএসসির ফল
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ হতে পারে। সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একটি ফাইল অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর ফল প্রকাশের তারিখ নির্ধারিত হতে পারে। তিনি বর্তমানে মালদ্বীপ সফরে আছেন। তার ২৭ ডিসেম্বর দেশে ফেরার কথা আছে।
আগামী ২ মার্চ একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। এর আগে এবার এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে আবেদন নিয়ে ভর্তি করা হবে। আবেদন নেয়ার কাজটি শুরু হবে ৫ জানুয়ারি।
নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরুর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর মধ্যে ৩০ ডিসেম্বর এসএসসির ফল ও বই উৎসব করা হবে। ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ বলেন, এ মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
জামান / জামান
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক