ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে এক রাতে তিন কৃষকের ১১ গরু চুরি


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১২-২০২১ বিকাল ৫:২০

শেরপুরের নালিতাবাড়ীতে একরাতে তিন কৃষকের ১১টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। রোববার (২৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি গ্রামে দ‍ুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, কৃষকরা শনিবার রাতে প্রতিদিনের মতো যার যার গোয়ালে গরু বেঁধে রেখে ঘুমাতে যান। পরে ভোরবেলায় উঠে দেখতে পান আব্দুস সাত্তারের ৩টি, আব্দুল জুব্বারের ৬টি, হারুনের ২টি বিদেশি জাতের গাভী ও বাছুর চুরি হয়ে গেছে। পরে তারা খোঁজাখুঁজি করে জানতে পারেন কাছেই থাকা নালিতাবাড়ী-শেরপুর সড়কপথে ভারী যানবাহনে করে গরুগুলোকে নিয়ে গেছে চোরচক্র।

ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের দাবি, এই ১১টি গরুর মূল্য প্রায় ৩০ লাখ টাকা। গরুগুলো চুরির ফলে তারা পথে বসতে চলেছেন। গরু চুরি হওয়ার ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি ডিসেম্বর মাসের প্রথম দিকে উপজেলার কাপাশিয়া এলাকা থেকে আরেক কৃষকের ৬টি বিদেশি জাতের গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। সম্প্রতি গরু চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

জামান / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ