ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ২৭ ডিসেম্বর, চলছে জমজমাট প্রচারণা


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২৬-১২-২০২১ বিকাল ৫:২৩

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর ( সোমবার)  । নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামীপন্থী নীল দল ও স্বাধীনতা শিক্ষক পরিষদের মোট ২২ জন প্রার্থী।

বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এবং বিকালে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন ঘিরে উভয় দলই ইশতেহার ঘোষণা করেছে এবং শান্তিপূর্ণভাবে তাদের প্রচারণা সম্পন্ন করেছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে নীল দল থেকে এসিসিই বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও স্বাধীনতা শিক্ষক পরিষদ থেকে এসিসিই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক পদে নীল দল থেকে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড.ফিরোজ আহমেদ ও স্বাধীনতা শিক্ষক পরিষদ থেকে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার, সহ সভাপতি পদে নীল দল থেকে বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু নছর মিয়া ও স্বাধীনতা শিক্ষক পরিষদ থেকে ফিমস বিভাগের সহযোগী অধ্যাপক ভক্ত সুপ্রতিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নীল দল থেকে আইন বিভাগের সহকারী অধ্যাপক বাদশা মিয়া ও স্বাধীনতা শিক্ষক পরিষদ থেকে এগ্রিকালচার বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুজ্জামান।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবে নীল দল থেকে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফাহদ হুসাইন ও স্বাধীনতা শিক্ষক পরিষদ থেকে ডিবিএ বিভাগের সহকারী অধ্যাপক সুবর্ণা বিশ্বাস, প্রচার সম্পাদক পদে নীল দল থেকে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানা রহমান ও স্বাধীনতা শিক্ষক পরিষদ থেকে শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ সিয়াম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নীল দল থেকে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মারুফ রহমান ও স্বাধীনতা শিক্ষক পরিষদ থেকে আইআইএস বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করবেন ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক ড. এস এম মাহবুবুর রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করবেন এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম ও মাইক্রোবায়োলজি বিভাগের অবন্তি বড়ুয়া। গত ১৯ ডিসেম্বর তফসিল ঘোষণা করে কমিশন এবং ২৩ ডিসেম্বর নির্বাচনে যোগ্য প্রার্থীদের তালিকা ও নির্বাচনের আচরণবিধি প্রকাশ করে নির্বাচন কমিশন। 

জামান / জামান

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত