ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

তানোরে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র উপহার


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১২-২০২১ বিকাল ৫:৩৩

সোহানুল হক পারভেজ তানোর( রাজশাহী) : রাজশাহীর তানোরে বীরমুক্তিযোদ্ধা ও অসহায় প্রান্তিক প্রতিবন্ধীরদের মাঝে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়েছে। আজ রোববার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও ৪০ জন প্রতিবন্ধীর মাঝে এসব শীতবস্ত্র প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ।

মানবিক এ আয়োজন অংশ নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম। উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকী ও নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার প্রমুখ।

শীতবস্ত্র পাওয়া বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তি জানান, এই গরম কাপড় পেয়ে আমাদের অনেক উপকার হলো। চেয়ারম্যান ও ইউএনও স্যারের জন্য দোয়া করি, তারা যেন দীর্ঘজীবি হন। এ সময় শীতবস্ত্র পেয়ে নিজেদের খুশির কথা জানান উপকারভোগীরা।

জামান / জামান

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০