ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাজাগাঁওয়ে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৭-১২-২০২১ দুপুর ১২:৫১

ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী ফলাফল ঘোষণাকে কেন্দ্রে করে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আরো তিনজন আহত হন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের গুলিতে হামিদুল নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ও ফুটবল প্রতীকের দুই মেম্বার প্রার্থীর মধ্যে ফলাফল নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। একটি পক্ষ পুলিশের ওপর চড়াও হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মেম্বর প্রার্থীর নির্বাচনী ফলাফল নিয়ে দ্বন্দ্বের জেরে সরকারি কাজে বাধা দেয় একটি পক্ষ। সেখানে প্রিজাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশের গুলিতে একজন মারা গেছেন। মরদেহ পুলিশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

জামান / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে