বিজয়নগরে ৫টিতে নৌকা, ৫টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে পাঁচটিতে আওয়ামী লীগ, পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান র্নিবাচিত হয়েছেন। রোরবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজয়নগরের ১০টি ইউপিতে ১০৫টি কেন্দ্র ৪৭৩ বুথে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।কোথাও কোন ধরনের অপৃতিকর ঘটনা ঘটেনি।
ভোট গ্রহণ শেষে উপজেলা পরিষদ মিলনায়নে রাতেই নির্বাচনের দায়িত্বরত রির্টানিং অফিসারগণ বিজয়ীদের নাম ঘোষনা করে বেসরকারী ভাবে ফলাফল প্রকাশ করেন।
উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে ৫জন নির্বাচিত হলেন- পাহাড়পুর ইউনিয়নে আবুল কালাম আজাদ খন্দকার, সিঙ্গারবিল ইউনিয়নে মনিরুল ইসলাম ভূঁইয়া, চান্দুরা ইউনিয়নে এ এম শামিউল হক চৌধুরী, হরষপুর ইউনিয়নে সারওয়ার রহমান ভূঞা, চর ইসলামপুর ইউনিয়নে মোঃ দানা মিয়া ভূঁইয়া।
অপরদিকে ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা হলেন- বিষ্ণুপুর ইউনিয়নের জামাল উদ্দিন ভূঞা (চশমা), ইছাপুরা ইউনিয়ন জিয়াউল হক বকুল (আনারস), পত্তনে তাজুল ইসলাম (ঘোড়া) ও চম্পকনগরে আনোয়ার হোসেন চৌধুরী (দুটি পাতা), বুধন্তি ইউনিয়নে কাজী সাইদুল হক (চশমা) প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন