চট্টগ্রামে ৬ ইউনিয়নে নৌকার প্রার্থীর পরাজয়
চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, লোহাগাড়া উপজেলার নৗকা প্রতীকের প্রার্থী ৬টিতে পরাজিত হয়েছেন। বাবি যেসব ইউনিয়নে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন সেসব এলাকায় নৌকা প্রতীতের পক্ষে জোরপূর্বক ভোটগ্রহণ, কেন্দ্র দখল, জাল ভোট, কেন্দ্রের কেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে। এরমধ্যে পটিয়া ও কর্ণফুলীতে তিন প্রার্থী নির্বাচনে অনিয়ম ও বহিরাগতদের দিয়ে কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জন করেন।
জানা গেছ, চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৪টিতে নৌকা নিয়ে নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে, তিনটি বিনা প্রতিদিন্ধিতায় নৌকার প্রার্থী চেয়ারম্যান আগে নির্বাচিত হয়েছে চারটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ২৬ ডিসেম্বর রাতে পটিয়া উপজেলা ও কর্ণফুলীর সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন।
পটিয়া উপজেলা নৌকার প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান নির্বাচিতরা হলেন ৪টি ইউনিয়নে চমশা প্রতীকে জঙ্গলখাইন ইউনিয়নে শাহাদাত হোসেন সবুজ (স্বতন্ত্র), কোলাগাঁও ইউনিয়নে টেলিফোন প্রতীকে মাহবুবুল হক চৌধুরী (স্বতন্ত্র), হাইদগাঁও ইউনিয়নে আনারস প্রতীকে বি.এম জসিম (স্বতন্ত্র) ও কুসুমপুরা ইউনিয়নে আনারস প্রতীকে জাকারিয়া ডালিম (স্বতন্ত্র)।
কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোরশেদুল আলম বলেন, যে সব এলাকায় নৌকার প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামতের প্রতিফলন হয়নি সেসব এলাকায় নৌকার প্রার্থী পরাজিত হয়েছে, নৌকা প্রতীকের সাথে লড়াই করে যারা বিজয় হয়েছে তারা এলাকায় জনপ্রিয় এবং গ্রহণ যোগ্য ব্যক্তি বলে জানান।
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল করিম ফোরকানকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম।
কর্ণফুলীতে স্বতন্ত্র প্রার্থী বিজয় হওয়ার প্রসঙ্গে প্রার্থীর প্রস্তাবকারী আব্দুস ছাত্তার রণি বলেন, জাহাঙ্গীর আলম উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান ইউনিয়র পরিষদের চেয়ারম্যান। তার বিগত দিনের কর্মকান্ডে এলাকার লোকজন তার উপর সন্তোষ্ট তাকে দলীয় মনোনয়ন না দেয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছিল এলাকাবাসীর ভোটের মাধ্যমে তার প্রমান দিয়েছে বলে তিনি জানান।
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা হেলাল উদ্দিন (আনারস) প্রতীকে নৌকার প্রার্থী মাস্টার শফিকুর রহমানকে বিপুল ভোটে পরাজিত করেন।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি