ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগরে ভোট পড়েছে ৭৫ শতাংশ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৭-১২-২০২১ বিকাল ৫:৪১

চতুর্থ ধাপের নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শতকরা ৭৫.১০ ভাগ ভোট পড়েছে। উপজেলার ৯ ইউনিয়নে মোট ২ লাখ ৭শ ৭ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ।

উৎসবমুখর পরিবেশে উপকূলবর্তী শ্যামনগরে অনুষ্ঠিত ২৬ ডিসেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক। ইটের ভাটাসহ নানান কাজে জড়িয়ে হাজার হাজার পুরুষ এলাকার বাইরে অবস্থানের কারণে এসব ইউনিয়নে পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারের কার্যালয়সহ স্থানীয় সূত্রে জানা যায়, পৃথকভাবে গণনা না করা সত্ত্বেও রোববারের ভোটে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোট প্রদান করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা সুশৃঙ্খলভাবে ভোট দেন। উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ভোট অনুষ্ঠিত ইউনিয়নগুলোতে (৯ ইউনিয়নে) গড়ে ৭৫.১০ শতাংশ করে ভোট পড়েছে।

ইউনিয়ন বিবেচনায় উপজেলার সীমান্তবর্তী নুরনগরে ৭৯.৩২ শতাংশ ভোট পড়েছে। এছাড়া রমজাননগর ও বুড়িগোয়ালীনিতে ৭৭ শতাংশেরও বেশি ভোট পড়ে। তবে ইটভাটার কাজে বেশিরভাগ মানুষের সংশ্লিষ্টতা থাকা কাশিমাড়ী ইউনিয়নে ভোট পড়েছে ৭০.৩৬ শতাংশ। এছাড়া বারবার ভাঙনের মুখে পড়ায় তীব্র কর্মসংস্থানের অভাবে থাকা গাবুরা ইউনিয়নে সবচেয়ে কম ৭০.১২ শতাংশ ভোট পড়েছে।

এদিকে ওয়ার্ড বিবেচনায় শতকরা ৮০ ভাগেরও বেশি ভোট পড়েছে আটুলিয়ার ঝুরঝুরিয়া ও বিড়ালাক্ষী এলাকার ভোট কেন্দ্রে।

উল্লেখ্য, চতুর্থ ধাপের নির্বাচনে শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়নে ২৬ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হয়। উপজেলার অপর ৩ ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

এমএসএম / জামান

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত