ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে মুজিববর্ষ উপলক্ষে ‘মুজিববর্ষ স্মারক ঋণ’ দিল জনতা ব্যাংক


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৭-১২-২০২১ বিকাল ৫:৪৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে ‘মুজিববর্ষ স্মারক ঋণ’ দিয়েছে জনতা ব্যাংক লিমিটেড বাউরা শাখা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক বিশেষ এ ঋণ চালু করেছে। আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে জনতা ব্যাংক লিমিটেড বাউরা শাখা কার্যালয়ে এ ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনতা ব্যাংক লিমিটেডের কুড়িগ্রাম এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ) একেএম সামছুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনতা ব্যাংক লিমিটেডের কুড়িগ্রাম এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সুশান্ত কুমার রায়, জনতা ব্যাংক লিমিটেডের বাউরা শাখার ব্যবস্থাপক মো. সায়েদুর রহমান ও ব্যাংকের অন্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ। 
 
এ সময় ঋণগ্রহীতা হিসেবে উপস্থিত থেকে ঋণের টাকা গ্রহণ করেন বাউরা ইউনিয়নের বাসিন্দা মুন্নুজান আক্তার, আকলিমা খাতুন, মিতালী ঘোষ, বাধন কুমার সাহা, সেকেন্দার আলী, মহাদেব চন্দ্র সাহা প্রমুখ।
 
এ বিষয়ে জনতা ব্যাংক লিমিটেড বাউরা শাখার ব্যবস্থাপক মো. সায়েদুর রহমান বলেন, দেশে ক্ষুদ্র উদ্যোক্তা দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থ্যান সৃষ্টির লক্ষ্যে মুজিববর্ষ স্মারক ঋণ  কর্মসূচি  চালু করা হয়েছে। ঋণগ্রহীতাকে কমপক্ষে এসএসসি  পাস হতে হবে।
 
জনতা ব্যাংক লিমিটেডের কুড়িগ্রাম এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ) একেএম সামছুল আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক ‘মুজিববর্ষ স্মারক ঋণ চালু করেছে। ঋণগ্রহীতারা ঋণ নিয়ে ব্যবসা, কৃষি চাষাবাদ, মাছ, মুরগি, গরু-ছাগলের খামার করতে পারবে। এর মাধ্যমে শিক্ষিত ছেলে-মেয়েদের বেকারত্ব দূর হবে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু