ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগরে ১০ ইউপির ৭টিতে নৌকার ভরাডুবি


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৭-১২-২০২১ বিকাল ৫:৫০

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ টি ও তালা উপজেলার একটিসহ মোট ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতিকের তিন জন ও বাকী ৭ জনস্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে জয়লাভ করেছেন। নির্বাচনে তালা উপজেলার কুমরিা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজিজুল ইসলাম পেয়েছেন ৭০০৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক ইদ্রিস আলী পেয়েছেন ৬৪২৭ ভোট।

শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গাজী আনিছুজ্জামান আনিচ পেয়েছেন ৯৯৮৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ৫১২০ ভোট। নুরনগর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান বখতিয়ার আহমেদ পেয়েছেন ৫৭৬০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম আলমগীর পেয়েছেন ৪২৮২ ভোট। কৈখালীতে স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম পেয়েছেন ৫৩৫৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী জিএম রেজাউল করিম পেয়েছেন ৪৪৭০ ভোট। দ্বীপ ইউনিয়ন গাবুরায় স্বতন্ত্র টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী বিএনপি নেতা জিএম মাসুদুল আলম পেয়েছেন ৬৭৬৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী জিএম শফিউল আযম লেলিন পেয়েছেন ৬২১৩ ভোট।

বুড়িগোয়ালীনি ইউনিয়নের চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জামায়াত সমর্থিত হাজী নজরুল ইসলাম পেয়েছেন ৮৪৩৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল পেয়েছেন ৬২৩৩ ভোট। রমজাননগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী শেখ আল মামুন পেয়েছেন ৫৪৬৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মটরসাইকেল প্রতীকের প্রার্থী ৪৬৮৯ ভোট। পদ্মপুকুর ইউনিয়নে বিএনপি নেতা চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আমজাদুল ইসলাম পেয়েছেন ৭০৩৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউর রহমান পেয়েছেন ৪২৩৯ ভোট।

আটুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রার্থীকের প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আবু সালেহ বাবু পেয়েছেন ১০৮৫৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সৈয়দ কামাল উদ্দিন পেয়েছেন ৮০৮৮ ভোট। মুন্সীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী অসীম কুমার মৃধা পেয়েছেন ৯২৬১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭৬০৬ ভোট

এমএসএম / জামান

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত