ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

যার নীতি ভালো সেই রাজনীতিতে টিকে থাকবে : ওমর ফারুক চৌধুরী


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৭-১২-২০২১ বিকাল ৫:৫৮

রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী বলেছেন, রাজনীতি রাজাদের নীতি নয় বরং রাজনীতি হলো নীতিবানদের। যার নীতি ভালো সে রাজনীতিতে টিকে থাকবে। জয়ী হয়ে আবেগাপ্লুত হবেন না। জনগণের পাশে না থাকলে সময় আসলে জনগণকেও পাশে পাবেন না। চক্রান্ত করা আর রাজনীতি করা এক বিষয় নয়। যারা চক্রান্ত করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেই। গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানসহ সকল সদস্যকে বরণ অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের উদ্দেশে এসব কথা বলেন সাংসদ ফারুক চৌধুরী।

আজ  সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে গোদাগাড়ী উপজেলার ঈশ্বরীপুর ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়নটির প্রজন্ম ৭১ নামের একটি সংগঠন। ইউনিয়নটির নবনির্বাচিত চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর-গোদাগাড়ী আসনের সাংসদ আলহাজ ওমার ফারুক চৌধুরী।

ফারুক চৌধুরী নবনির্বাচিত চেয়ারম্যান সোহেলের প্রশংসা করে বলেন, করোনাকালে সোহেল ৩০ থেকে ৩৫ লাখ টাকার অনুদান স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌছে দিয়েছেন। ঈদেও সে একই ভাবে স্থানীয়দের পাশে থেকেছে। এ সময় সে জনপ্রতিনিধি ছিলো না। মানুষকে সহযোগীতা করা এটা তার একটা মহত গুণ। এই সোহেলকে আপনাদের হাতে তুলে দিলাম। আমি যেভাবে বুক দিয়ে আপনাদেরকে আগলে রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ এই সোহেলও আপনাদেরকে ঠিক সেভাবেই আগলে রাখবে, ভালো কাজ করবে।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন সোহেল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাংসদ ফারুক চৌধুরীর সহযোগিতার দেওপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চাহিদা অনুসারে উন্নয়ন করা হবে। এসময় তিনি সকলের সহযোগীতা কামনা করেন। চেয়ারম্যান সোহেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টেকসই উন্নয়নের অংশ হিসেবে প্রতিটি গ্রামে শহরের সব ধরণের সুযোগ সুবিধা সৃষ্টি করে চলেছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকের কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমানুল হাসান দুদু, গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র আয়েন উদ্দীন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজবুল ইসলাম।

অনুষ্ঠনে স্থানীয় আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীসহ ৭ নং দেওপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমএসএম / জামান

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক

মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির ডিডি আফসারের ইন্তেকাল

শেরপুরে ইফতারিতে রোজাদারদের বাড়তি আকর্ষণ ‘মাষকলাইয়ের আমিত্তি’

তিন কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে যুবকের হাত-পা বিচ্ছিন্ন করে দিল প্রতিপক্ষ

চৌগাছায় বৃদ্ধি পেয়েছে গমের চাষ এ বছর বেড়েছে ৩৫ হেক্টর জমি

শরণখোলায় দুদকের অভিযানে ধরা খেলেন ভুয়া এমবিবিএস ডাক্তার

তজুমদ্দিনে কীর্তনে গিয়ে বাঁকপ্রতিবন্ধী নারী ধর্ষনের শিকার

মদনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ হারেছ এর ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

খালিয়াজুরীতে ইয়াবাসহ আটক ১

রোজা রেখে রোজগারের লড়াই: টিকে থাকতে হিমশিম খাচ্ছে মনপুরার শ্রমিকরা

রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা দেওয়ার ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবন্ধী এতিম আরিফুলের অসহায়ত্ব দেখেনা কেউ