ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে নৌকার এজেন্টের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-১২-২০২১ বিকাল ৬:০

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে থানামহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকার এজেন্ট পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা নাঈম উদ্দীনের বাড়িতে ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর রোববার (২৬ ডিসেম্বর) রাতে হামলা-অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার থানামহিরা ভোট কেন্দ্রে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলম মেম্বার পদে বিপুল ভোটে ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ খোরশেদ আলমের কাছে পরাজিত হন। নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার পেছনে নৌকার প্রার্থীর এজেন্টকে দায়ী করেছে আলম মেম্বার ও তার অনুসারীরা। তার বাড়িতে ঢুকে হামলা, ছুরিকাঘাত এবং বাড়িতে অগ্নিসংযোগ করে তারা। শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে গুরুতর আঘাত করে। আহত নৌকার প্রার্থীর এজেন্ট নাঈম উদ্দীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নৌকার প্রার্থীর ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আহত নাঈম উদ্দীনের ভাই হাজী নাজিম উদ্দীন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে হামলার বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। এ ঘটনায় মেম্বার প্রার্থীদের মধ্যে ঘটনা ঘটেছে। চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট হওয়া নিয়ে কোনো ঘটনা ঘটেনি।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির