ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগরে জামানাত হারালেন নৌকার দুই প্রার্থী


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৭-১২-২০২১ বিকাল ৬:৭

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়নের ২টিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলার আটুলিয়া ও রমজাননগর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদের জন্য লড়ে তারা জামানত হারিয়েছেন। আলোচিত এ দুই প্রার্থীর অন্যতম হলেন আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম। এছাড়া জামানত হারানো অপর প্রার্থী সাবেক ছাত্রলীগ (রাবি) নেতা রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শাহানুর আলম।

নৌকার প্রার্থীদ্বয়ের জামানত হারানো ওই দুই ইউনিয়নের মধ্যে আটুলিয়াতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু সালেহ বাবু (উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের ছেলে)। দলীয় মনোনয়ন না চাওয়া বর্তমান ওই চেয়ারম্যান (১০৮৫৫) প্রায় ২৮০০ ভোটের ব্যবধানে জামায়াত সমর্থক প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আটুলিয়া ইউনিয়নে ২০ হাজার ৮০৭ ভোট পড়লেও আওয়ামী লীগের প্রার্থী গাজী কামরুল ইসলাম মাত্র ৬৯৩ ভোট পেয়েছেন। একই ভাবে রমজাননগরে মোট ১৫ হাজার ২৬ ভোট গণনা সত্ত্বেও নৌকার প্রার্থী পান মাত্র ৬৯৫ ভোট।

উল্লেখ্য, রমজাননগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আকবর আলীকে ৭ শতাধিক ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন। ইউনিয়ন আওয়ামী লীগের এ নেতার পাশাপাশি কাশিমাড়ী ইউনিয়নে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সম্প্রতি বহিষ্কার হন গাজী আনিছুজ্জামান আনিচ।

উপজেলা আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাই বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষষ্কার হওয়া সত্ত্বেও নির্বাচনে ভালো ব্যবধানে বিজয়ী হয়েছেন। এর আগে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়ায় গত ২৪ ডিসেম্বর ওই দুই নির্বাচিত নেতাসহ ৮ জনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

এমএসএম / জামান

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত